
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ফেরদৌস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌরসদরের শ্রীরামদী এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ফাল্গুনী পেট্রল পাম্প সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযান চলাকালে সন্দেহজনক অবস্থায় ফেরদৌসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ফেরদৌস পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





























