শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

পাহাড়ি ঢল মোকাবিলায় আগাম প্রস্তুতি:তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢল ও আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় আগাম প্রস্তুতি হিসেবে ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বালিজুরি ইউনিয়নের আঙ্গারওলি হাওরে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করা হয়।ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মাহবুবুর রহমান।উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা কমিটির সভাপতি মেহেদী হাসান মানিক। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো.কাউছার আলম, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মুরসালিন মিয়া,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন,কাবিটা কমিটির সদস্য সচিব ও উপসহকারী প্রকৌশলী মনির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন,হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বোরো ধানের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা না গেলে কৃষকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। সরকার কৃষকের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণ তারই বাস্তব প্রতিফলন।তিনি আরও বলেন, বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কমিটিকে কাজের মান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, হাওরাঞ্চলের কৃষকেরা সারা বছর একটি মাত্র বোরো ফসলের দিকে তাকিয়ে থাকেন। সেই সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন বাস্তবায়নে প্রতিবছরের মতো এবারও ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করা হয়েছে।তিনি বলেন, পাহাড়ি ঢলের কারণে প্রতিবছর অনেক হাওর ঝুঁকির মধ্যে পড়ে। তাই আগাম প্রস্তুতি হিসেবে নির্ধারিত সময়ের আগেই সব ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করেই পিআইসি কমিটি গঠন করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।এদিকে স্থানীয় কৃষকেরা জানান, প্রতিবছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে তাঁদের ফসল মারাত্মক হুমকির মুখে পড়ে। সময়মতো এবং টেকসইভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ হলে বোরো ফসল রক্ষা পাবে এবং কৃষকেরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা