শিরোনাম
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

পানের বরজেই লাখ টাকা আয়: পান চাষে শহীদুলের অভাবনীয় সাফল্য

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো.মুরাদ মৃধা, রাণীনগরসঠিক পরামর্শ আর কঠোর পরিশ্রম যে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর রাণীনগর উপজেলার শহীদুল ইসলাম। পৈত্রিক ভিটার পরিত্যক্ত জমিতে পানের ‘বরজ’ তৈরি করে এখন তিনি অভাবনীয় সাফল্যের মুখ দেখছেন। তার এই সাফল্য দেখে এলাকার বেকার যুবকদের মাঝে নতুন করে স্বপ্ন জাগছে।রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের টুং শিয়ালা গ্রামের মৃত সাদেক আলী আকন্দের ছেলে শহীদুল ইসলাম (৪৫)। তার ছেলের শ্বশুরবাড়ি রাজশাহীর বানিশ্বর এলাকায়, যা পান চাষের জন্য দেশজুড়ে বিখ্যাত। সেখান থেকেই মূলত তিনি পান চাষে উদ্বুদ্ধ হন। ছেলের শ্বশুরের দেওয়া উৎসাহ ও কারিগরি পরামর্শে নিজের মাত্র ৭ শতাংশ পরিত্যক্ত উঁচু ভিটায় পানের বরজ তৈরি করেন তিনি। শুরুতে বরজ তৈরিতে তার ব্যয় হয় প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা বর্তমানে শহীদুলের বরজে পানের ব্যাপক ফলন হচ্ছে। প্রতি ১৫ দিন অন্তর বরজ থেকে ৭ থেকে ৮ পোয়া পান সংগ্রহ করা হয়। কৃষক শহীদুল ইসলাম বলেন প্রতিবার গড়ে প্রায় ১৫ হাজার টাকার পান বিক্রি হচ্ছে। বরজের পান অত্যন্ত সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এর ব্যাপক কদর ও চাহিদা রয়েছে। আমার এই পানের বরজ তৈরি করার পর প্রায় এক বছর পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা আসেনি বা কোনো দিক নির্দেশনাও দেয়নি। সরকারি সহায়তা ও সঠিক কারিগরি পরামর্শ পেলে এই বরজকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব।এদিকে শহীদুলের এই অভাবনীয় সাফল্য স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলেও আক্ষেপ রয়েছে কৃষি বিভাগের তদারকি নিয়ে। এলাকার স্থানীয়রা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে এই অঞ্চলে পান চাষকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব, যা গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।এ বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন রাণীনগর উপজেলায় পানের বরজ আছে কি না, তা আমার জানা ছিল না। এমনকি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি অত্যন্ত ইতিবাচক। আমি নিজে দ্রুত বরজটি পরিদর্শনে যাব এবং ওই কৃষককে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করব।" তিনি আরও বলেন উপজেলায় পান গবেষণা কেন্দ্র না থাকায় কৃষকরা সাধারণত সরাসরি পরামর্শ পান না। তবে শহীদুলের মতো পরিশ্রমী উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমি মনে করছি।স্থানীয়রা মনে করেন শহীদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে যে, ইচ্ছা ও সঠিক দিকনির্দেশনা থাকলে অপ্রচলিত চাষাবাদেও ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব। এখন যথাযথ সরকারি সহযোগিতাই পারে এই উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে।


আরও খবর




নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার