শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

পাথরঘাটায় রুহিতা বিচে বিদেশি পর্যটক আগমনে উচ্ছ্বসিত এলাকাবাসী, পর্যটন উন্নয়নে নতুন সম্ভাবনা

প্রকাশিত:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা বিচ পর্যটনকেন্দ্রে বিদেশি পর্যটকের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে বিদেশি পর্যটক, স্থানীয় এলাকাবাসীসহ উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এবং তার সাথে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। এছাড়াও দূর-দূরান্ত থেকে আগত অতিথি, গেস্ট ও স্থানীয় জনসাধারণ এ আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

পাথরঘাটায় রয়েছে হরিণঘাটা, নীলিমা পয়েন্ট ও বিহঙ্গ দ্বীপসহ বেশ কয়েকটি সম্ভাবনাময় পর্যটন স্পট। কিন্তু এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত পর্যটন ব্যবসা বা কর্মসংস্থানের সুযোগ। এলাকাবাসীর আশা—রুহিতা বিচকে কেন্দ্র করে এই পরিস্থিতির পরিবর্তন আসবে। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য, মানুষের আন্তরিকতা ও ইতিবাচক ভাবমূর্তি দক্ষিণ উপকূলের সাগরকন্যা খ্যাত কুয়াকাটার মতো দেশব্যাপী ও বিশ্বে ছড়িয়ে পড়বে।

রুহিতা বিচ থেকে সুন্দরবন নিকটতম ভ্রমণযোগ্য স্থান হওয়ায় এটি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। এখানে বিষখালী নদীর মোহনীয় সৌন্দর্য, বিকেলের মনোমুগ্ধকর সূর্যাস্ত, সাদা বকের সারি, বাতাসে দুলতে থাকা ঘাসফুল—সব মিলিয়ে পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “পাথরঘাটা প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। রুহিতা বিচ দিন দিন মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে উঠছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা রক্ষা ও পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সব সহযোগিতা করবে। যাতায়াত উন্নয়ন, আলোকসজ্জা, বসার ব্যবস্থা, বিহঙ্গ দ্বীপের সাথে সংযোগ ব্যবস্থা উন্নয়নসহ নানা কার্যক্রম ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “রুহিতা বিচ দেখে বিদেশি পর্যটকরা ভীষণ মুগ্ধ হয়েছেন। তারা বলেছেন—এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, স্থানীয় মানুষের আতিথেয়তা এবং সুন্দরবনের নিকটতা এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারে।”

পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “পাথরঘাটা উপকূলীয় হওয়ায় পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। এখানে একই স্থানে দেখা যায় সবুজ বন, বন্যপ্রাণী, হরিণ, কাশফুলের রাজ্য, সাদা বকের সারি এবং সমুদ্রের তাজা মাছ আহরণের দৃশ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই। পর্যটন উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোক্তা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পাথরঘাটাকে গুরুত্ব দিতে হবে। পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ খাত সমৃদ্ধ করা সম্ভব।”

স্থানীয়রা জানান, রুহিতা বিচসহ পাথরঘাটার পর্যটনকেন্দ্রগুলো দ্রুত উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও চাঙা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক উপস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এখানেই মিলবে একসাথে তিন অভিজ্ঞতা—
১. সুন্দরবন ভ্রমণের সুযোগ।
২. বিহঙ্গ দ্বীপের নান্দনিক দৃশ্য।
৩. বিষখালী নদীর টাটকা মাছের স্বাদ।

এ ছাড়া সন্ধ্যায় রঙিন আলো-ছায়ায় সূর্যাস্ত দর্শন পর্যটকদের বিমোহিত করে। এলাকাবাসী ও প্রশাসনের সমন্বয়ে পর্যটকদের জন্য রয়েছে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা।

পর্যটন ব্যবসায় জড়িতরা জানান, মাত্র ৯ হাজার টাকায় ১০ জনের সুন্দরবন প্যাকেজ ট্যুর করা যায়—যেখানে নাস্তা, খাবারসহ সকল সুবিধা অন্তর্ভুক্ত থাকে। এ সফরে দেখা মিলতে পারে হরিণ, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণীর খুনসুটি।

এলাকাবাসীর প্রত্যাশা, “রুহিতা বিচ থেকেই শুরু হোক পাথরঘাটার পর্যটন শিল্পের নতুন অধ্যায়। নেতিবাচক কিছু নয়—পাথরঘাটার স্বার্থে সবাই ইতিবাচকভাবে সৌন্দর্য তুলে ধরুক। দেশ-বিদেশে পরিচিত হোক আমাদের সম্ভাবনাময় রুহিতা বিচ।”


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ