শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর প্রভাবে যাত্রী নেই গাবতলীতে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নগরীর অন্যতম ব্যস্ত টার্মিনালের একটি হলো গাবতলী বাস টার্মিনাল। দেশের বিভিন্ন স্থানে গন্তব্যের উদ্দেশ্যে অসংখ্য যাত্রী এখানে এসে ভিড় জমান, ঈদে সে জমায়েতের পরিমাণ বেড়ে যায় অনেক গুন। কিন্তু পদ্মাসেতু চালু হওয়ার পর সেই ভিড়ে নেমেছে ভাটা। আসন্ন ঈদের যাত্রা শুরু হয়ে গেলেও আশানুরূপ যাত্রীর দেখা মিলছে না গাবতলীতে।



সোমবার (৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা মেলে এমন চিত্রের। মূলত বরিশাল, ফরিদপুরগামী পরিবহনের কাউন্টারগুলোকে ঈদযাত্রার এ সময়ে অলস বসে থাকতে দেখা যায়।


কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, গুলিস্তান বা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে দ্রুত সময়ে পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে বলে যাত্রীরা গাবতলীমুখি হচ্ছেন না।


ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।



বরিশালগামী হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম আহমেদ বলেন, ঈদ যাত্রা শুরু হয়ে গেলেও আমাদের এখানে যাত্রী নেই। মূলত পদ্মা সেতু চালু হওয়ার ফলে যাত্রীরা আর গাবতলীতে আসছেন না। কারণ, সায়েদাবাদ বা গুলিস্তান থেকে দ্রুত সময়ে পদ্মা সেতু পার হয়ে চলে যাওয়া যাচ্ছে। ফলে যাত্রীরা এদিকে আসার চাপ নিতে চাচ্ছেন না।




একই সুরে কথা বললেন ফরিদপুরগামী সূর্যমুখী পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম। তিনি বলেন, অধিকাংশ যাত্রীরা সায়েদাবাদ, যাত্রাবাড়ী বা গুলিস্তান থেকে ভ্রমণ করছেন। গাবতলী থেকে গেলে সময়ও লাগবে বেশি, ভাড়াও পড়বে বেশি। তাই ঈদের মৌসুমেও এদিকে যাত্রীদের কোনো আধিক্য নেই।


যারা গাবতলী থেকে যাত্রা করছেন, তারা অধিকাংশই আশপাশের বাসিন্দা। বরিশালগামী যাত্রী জাকির হোসেন বলেন, বাসা থেকে বাস টার্মিনাল কাছে বিধায় এখান থেকে যাত্রা করছি। ব্যাগপত্র,পরিবারসহ সায়েদাবাদ পর্যন্ত যাওয়াটা একটু কষ্টকর।


তবে অন্যান্য রুটের/জেলার বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। সেতুর কারণে যাত্রীর চাপ অনেকটা কমে যাওয়ায় অন্যান্য রুটের যাত্রীরা অনেকটা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন।


ঝিনাইদহগামী যাত্রী সাবরিনা বলেন, টার্মিনালে এসেই সরাসরি টিকিট কাটতে পেরেছি। কোনো ভোগান্তি বা ভিড়ের কবলে পড়তে হয়নি।


চুয়াডাঙ্গাগামী যাত্রী কামরুল বলেন, টার্মিনালে এসেই বাসের টিকিট পাওয়া গেছে, কোনো সমস্যা হয়নি।


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা