
বিশেষ প্রতিনিধি : ফেনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার, ফেনী জেলার প্রত্যক্ষ দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখানে জুয়া খেলারত অবস্থায় বিভিন্ন এলাকা ও জেলার মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ফেনী সদর, ছাগলনাইয়া, কুমিল্লা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দারাও রয়েছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























