
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে পৌরসভার পুরাতন গরুহাটা এলাকার রঞ্জিত চৌহানকে মাদক সেবনের দায়ে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নিবাহী কমকতা মো. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে মাদকবিরোধী মোবাইল কোর্টের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























