
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের পঞ্চগড় জেলায় নতুন ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আনোয়ার হোসেন তাপসকে আহবায়ক ও শরীফ আহমেদকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়েছে।০৬ মে ২০২৬ বিকালের এই আংশিক কমিটি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদের সাইবার স্পেস ও ডিজিটাল প্লাটফর্মে সুদৃঢ় অবস্থান বলবৎ রাখতে, সাইবার ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী অপপ্রচার রুখতে এবং সাইবারে দলের প্রচার ও প্রসার বৃদ্ধি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর পঞ্চগড় জেলা শাখার আহবায়ক কমিটি টি অনুমোদন দেয়া হয়েছে।তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।সাইবার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবরোধ এবং সাইবার বুলিং প্রতিরোধ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত সাইবার কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





























