শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে দ্বিগুণ ভাড়া আদায়, জিম্মি নগরবাসী-ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

প্রকাশিত:সোমবার ১৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)।। টানা ভারি বৃষ্টি ও জলাবদ্ধতায় যখন কুমিল্লা নগরীর জনজীবন কার্যত অচল হয়ে পড়ে, ঠিক সেই দুর্যোগের সুযোগে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। চরম দুর্ভোগের মধ্যে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের।সোমবার ভোর থেকে টানা বর্ষণে নগরীর অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। অনেক এলাকায় যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় হাতে গোনা কয়েকটি সিএনজি ও অটোরিকশাকে কেন্দ্র করে সৃষ্টি হয় সংকট। এই সুযোগেই স্বাভাবিক সময়ের তুলনায় দেড় থেকে দ্বিগুণ ভাড়া দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।নগরীর কান্দিরপাড়, জাঙ্গালিয়া, চর্থা, টমছমব্রিজ, রেসকোর্স, পুলিশ লাইনস, বিসিক ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই অতিরিক্ত ভাড়া দিতে না পেরে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যে রওনা দেন।কান্দিরপাড় এলাকার অফিসগামী কয়েকজন যাত্রী বলেন, “প্রতিদিন যে ভাড়া ২০-৩০ টাকা, আজ সেটার জন্য ৪০ থেকে ৬০ টাকা চাওয়া হয়েছে। না দিলে কেউ যেতে রাজি হচ্ছে না।”এক এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক জানান, “পরীক্ষার সময় হওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েছি। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর বদলে কিছু চালক সুযোগ নিচ্ছে।”নিগার সুলতানা নামের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় প্রশাসনের নজরদারি না থাকায় সবসময়ই সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া থেকে ও অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি চালিত রিক্সা, রিক্সা ও ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো।তবে কয়েকজন চালকের দাবি, জলাবদ্ধতার কারণে অনেক সড়কে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে। সে কারণেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।এদিকে দুর্যোগের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তারা প্রশাসনের নজরদারি বাড়িয়ে যাত্রীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় সময়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত