শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

প্রকাশিত:শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণবাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচিবিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:পরিবেশ রক্ষা, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light) Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।অনুষ্ঠানের উদ্বোধন করেন কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের শান্তিদূত ভদন্ত দীপানন্দ ভিক্ষু। এতে অংশ নেন জ্যৈষ্ঠপুরা শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন ভদন্ত শুভানন্দ মহাস্থবির।এ ছাড়া অনুষ্ঠানে ভদন্ত আনন্দ ভিক্ষু, বিশিষ্ট সমাজসেবক বাবু মাইকেল বড়ুয়া, কধুরখীল জ্ঞানোদয় বিহারের উপদেষ্টা বাবু অর্ধেন্দু বড়ুয়া, কধুরখীল মারজিন বিহার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার বড়ুয়াসহ উপাসক-উপাসিকা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তব্যে ভদন্ত দীপানন্দ ভিক্ষু বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নিতে পারেন। গাছ লাগানো ও পরিচর্যা, আশপাশ পরিষ্কার রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের মতো কাজগুলো সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে। মাত্র ১০ মিনিট সময়কে ছোট মনে হলেও অনেক মানুষ একসঙ্গে ইতিবাচক কাজে অংশ নিলে তা সমাজে অর্থবহ পরিবর্তনের সূচনা করতে পারে।তিনি আরও বলেন, ভবিষ্যতে HWPL বাংলাদেশে একটি ‘Eco Project’ পরিচালনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে আরও ব্যক্তি ও সংগঠনকে পরিবেশ সংরক্ষণ ও শান্তির কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শান্তির কাজে আগ্রহী সবাইকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।আয়োজকরা বলেন, ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচি যেন শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। পরিবেশ রক্ষা ও শান্তির বার্তা মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ পরিবেশ, নিরাপদ ভবিষ্যৎ।’‘শান্তি আমাদের কাজ থেকেই শুরু হয়—মাত্র দশ মিনিটও পরিবর্তন আনতে পারে।’


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল