
মো কামরুল হোসেন সুমন, মনপুরা: জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। "এর ধারাবাহিকতায় ভোলার মনপুরা উপজেলায় আজ ৯-জুলাই-২০২৬ রোজ: বৃহস্পতিবার দুপুর ১২ঃ৩০ ঘটিকায়র সময় স্থান- সোনার চর, রাস্তা ও সাইক্লোন সেন্টার এর সামনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মনপুরা উপজেলার কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম ইতিবাচক ভাবে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতীয়মান হয়। মনপুরা উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার বলেন,আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে গাছের চারা রোপন করতে সক্ষম হয়েছি।এবং আমরা প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচি পালন করেছি ভবিষ্যতেও এই প্রক্রিয়া চলমান থাকবে বলে আশা করছি।





























