শিরোনাম
বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজারের ব্যুরোকক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার আওতাধীন ইলিশিয়া গরুর হাট উপজেলা প্রশাসনের নির্দেশে একবার বন্ধ করে দেওয়া হলেও, সেই নির্দেশ অমান্য করে পুনরায় চালু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি রাজস্ব ফাঁকি, বিদ্যালয়ের মাঠ দখল করে হাট পরিচালনা এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী ইলিশিয়া জামিলা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠেই নিয়মবহির্ভূতভাবে বসেছে গরুর হাট। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ ধরনের হাট পরিচালনা সরকারি নীতিমালার পরিপন্থী হলেও তা কার্যত উপেক্ষিত হচ্ছে। হাট চলার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা যায়, গেলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংশ্লিষ্ট প্রশাসন নির্ধারিতভাবে মাত্র দুটি পশুর হাট পরিচালনার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে ইলিশিয়ায় অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদের নেতৃত্বে হাটটি পরিচালিত হচ্ছে। সেখানে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে সরকারি অনুমোদিত রসিদের পরিবর্তে নামমাত্র ছায়াকপি দিয়ে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগতভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মুজিদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এলাকার জনগণ এবং ক্রেতা-বিক্রেতাদের অনুরোধে বাজারটি পরিচালনা করা হচ্ছে। আগে যারা বাজারের পক্ষে-বিপক্ষে ছিলেন, তারাও এখন একমত হয়েছেন। তিনি দাবি করেন, বর্তমানে বাজারে কোনো সরকারি রসিদ বা হাসিল নেওয়া হচ্ছে না। তবে খাস কালেকশনের অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে এবং খুব শিগগিরই অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। এ সংক্রান্ত একটি কল রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।এ বিষয়ে দ্বৈত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ঈদুল আজহা উপলক্ষে কেবল দুটি বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। এরপর অবৈধভাবে বাজার পরিচালনার দায়ে একবার অভিযান চালিয়ে বাজারটি বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, এরপরও যদি নিয়মিতভাবে অবৈধ বাজার পরিচালিত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া খাস কালেকশনের জন্য বাজার কমিটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন জমা পড়েছে, তবে সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—প্রশাসনের নির্দেশে বন্ধ হওয়ার পরও কীভাবে একই স্থানে আবার অবৈধভাবে গরুর হাট পরিচালিত হচ্ছে? সরকারি নির্দেশ অমান্য করে কারা এই হাট পরিচালনার সাহস পাচ্ছে এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের দায় কার—এসব প্রশ্নের উত্তর জানতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।


আরও খবর




প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু