
আবু রায়হান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য মোহাম্মদ শাহীন মোল্লা সভাপতি এবং আলাউদ্দিন লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কামরুল হুসাইন, সহ-সভাপতি: তোফায়েল আহম্মেদ, তুহীন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রন্টু ও আদিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, আইসিটি সম্পাদক ইব্রাহিম খলিল তারেক, দপ্তর সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মাহবুব আলম খান, সংস্কৃতি সম্পাদক কনক মিয়া, ক্রীড়া সম্পাদক আলিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান হোসেন লাল মিয়া।
কার্যকারী সদস্যরা হলেন, শামসুর রহমান সাম্য, সালাউদ্দিন লাভলু, সাইফুল ইসলাম লিটন, আসাদুজ্জামান লিটন, আলিম মিয়া, মামুন মিয়া, তপন দাস, মাসুদুর রহমান সোনা, আব্দুল বারেক, সোলায়মান ও নাহিদ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই কমিটির সদস্য ও কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নবগঠিত এই কমিটি টাঙ্গাইলের টাইলস্ ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।




























