
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে । এতে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. সৈয়দা মোমেনা হোসেন,জুনিয়র কনসাল্টেন্ট ডা. এন.এস.এম. মমতাজুল ইসলাম,অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক,মেডিকেল অফিসার ডা.খালিদ হাসান নাঈম প্রমুখ।



























