
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন চোর, দুইজন মাদক ব্যবসায়ী ও পাঁচজন মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ সেপ্টেম্বর পত্নীতলা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে শুক্রবার নওগাঁ সদর আদালত ও নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “জনস্বার্থে অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।




























