
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে খালটি আটকে মাছ চাষ কারার অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খালটি উন্মুক্ত করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের ওপর দেওয়া অবৈধ বাঁধ কেটে ফেলা হয়। এতে করে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান বলেন, সরকারি খালের একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র দখল করে রেখেছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও কৃষি জমির পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে খাল উন্মুক্ত করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























