
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।মঙ্গলবার বিকেলে কয়েকজন জেলে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান।পরবর্তীতে নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে সন্ধা সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোন এলাকার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ হতে পারে এটি। যা স্রোতের সঙ্গে ভেসে এখানে আসতে পারে।রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।




























