শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

রাজধানীর পশুর হাটে বেচাকেনা শুরু আগামীকাল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১২ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ১২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশুর হাট। যদিও গতকাল মঙ্গলবারও (১১ জুন) অস্থায়ী হাটগুলোতে বিপুলসংখ্যক পশু দেখা গেছে। কিন্তু কেনবেচা শুরু হয়নি। প্রতিদিনই হাটগুলোতে পশু আসছে। 


এবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ১৮টি হাট বসছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১০টি হাট। এর বাইরে ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়ায় আরও দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। 


সিটি করপোরেশনের ইজারার শর্ত অনুযায়ী, ঈদের চার দিন আগে হাট বসাতে পারবেন ইজারাদাররা। সেই অনুযায়ী আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাট। 


রাজধানীর বেশ কয়েকটি অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা যায়, হাটগুলো বিপুলসংখ্যক পশুর সমাগম ইতোমধ্যে ঘটেছে। তবে ব্যাপারীরা অলস সময় কাটাচ্ছেন। উৎসুক মানুষ ভিড় করে পশু দেখছেন। 


মেরাদিয়া হাটে কুদ্দুস নামের একজন ব্যাপারী জানান, তিনি ঝিনাইদহ থেকে এসেছেন। ১৮টি গরু নিয়ে এসেছেন। বিভিন্ন সাইজের গরু। সর্বনিম্ন দেড় লাখ টাকা থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকার গরু রয়েছে তার কাছে। 


এক লাখ টাকার নিচে তার কাছে গরু নেই জানিয়ে ব্যাপারী কুদ্দুস বলেন, ‘শুধু আমার কাছে নয়, পুরো হাটেই এক লাখ টাকার নিচে গরু পাবেন না।’


আরেকজন ব্যাপারী রফিকুল এসেছেন কুষ্টিয়া থেকে। তিনি এনেছেন বিভিন্ন সাইজের ৮টি গরু। রফিকুল জানান, এবার গরুর দাম বেশি। কারণ গরু পালনের খরচ বেড়েছে। খাবার থেকে শুরু করে সব কিছুরই দাম বাড়তি। ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি জানান রফিকুল। 


রাজধানীর পশুর হাটে অন্যান্য পশুও দেখা গেল। গাড়ল ও ভেড়ার সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা। আর খাসির সর্বনিম্ন দাম ২৫ হাজার টাকা। অন্যদিকে গাবতলীর হাটসহ কিছু হাটে উটও তোলা হয়েছে, দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। আর কিছু দুম্বাও রয়েছে, যেগুলোর দাম ৩ লাখের কম নয়।


মেরাদিয়া গরুর  হাটে গরু দেখতে এসেছেন সালমান নামের এক যুবক। একটি সরকারি কলেজের শিক্ষার্থী সালমান  বলেন, ‘দেখতে এসেছি। কিনব পরে। এত আগে পশু কিনে রাখার জায়গা নেই।’


উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন খালি জায়গা অবস্থিত গরুর হাটে গিয়েও একই চিত্র দেখা যায়। অনেক পশুর সমাগম ঘটেছে, কিন্তু বেচাকেনা নেই।  


সিটি করপোরেশন-সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে মোট ২০টি হাট ইজারায় দরপত্র আহ্বান করা হয়েছিল দুই সিটি করপোরেশন থেকে। কিন্তু হাইকোর্টের নির্দেশনাসহ নানা কারণে অস্থায়ী হাটের সংখ্যা কমেছে। আফতাবনগরে হাট বসানো নিয়ে দুই সিটি করপোরেশন দরপত্র আহ্বান করেছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনায় তা বন্ধ আছে।


যেসব স্থানে ডিএনসিসির ৬টি হাট: উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন খালি জায়গা, তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত মস্তুল চেকপোস্ট ও তার পাশের পশ্চিমপাড়ার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং)সংলগ্ন খালি জায়গা, ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা এবং মোহাম্মদপুরে বছিলা পশুর হাট।


ডিএসসিসির ১০ হাট: হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারসংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের কাছের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজসংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের কাছের খালি জায়গা এবং কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন খালি জায়গা। 


এ ছাড়া রাজধানীর গাবতলী ও সারুলিয়ায় স্থায়ী দুটি হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।


ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান গতকাল বলেন, ‘ইজারা চূড়ান্ত করা হয়েছে। এখন হাট বসানোর প্রস্তুতি চলছে।’  



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী