শিরোনাম
রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২০ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।

ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯ টায় বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে।টেকসই উন্নয়ন, টেকসই শিল্পায়ন ও বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতির প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার অতি দ্রুততম সময়ে সিএনজি ও এলপিজি ডিস্পেন্সার ভেরিফিকেশন কার্যক্রম চালু করার জন্য বিএসটিআই’কে পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু।

বক্তব্যে মুনিম ফেরদৌস খাদ্যে ভেজাল ও ওজনে কম প্রদানকারী সকলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান এবং জনসাধারণকে সাথে নিয়ে এ ধরণের গুরুতর অনিয়ম প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাসুদুর রহমান রিংকু বলেন, আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছি বিধায় আমাদেরকে ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।ব্যবসায়ী সংগঠন হিসেবে ভেজাল ও ওজনে কারচুপি রোধে সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মূল প্রবন্ধ উপস্থাপক ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ।তিনি তার বিশেষজ্ঞ বক্তব্যে, পরিবেশ সংরক্ষণ, শক্তি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা এবং কৃষি ও খাদ্য নিরাপত্তায় পরিমাপের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম।

সভাপতি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সমন্বিত উদ্যোগে সবাই মিলে একসাথে কাজ করলে টেকসই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিবৃন্দ রাজশাহী বিএসটিআই প্রাঙ্গনে অবস্থিত ‘মুজিব কর্নার’ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।একই সাথে বিএসটিআই’র আন্তর্জাতিক মানসম্পন্ন রসায়ন ও পদার্থ পরীক্ষাগার পরিদর্শন করেন।

উল্লেখ্য, বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টানানো হয়।


আরও খবর




নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা