শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড আমদানি, কমছে গম ও গমজাত পণ্যের দাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি, এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে বেশ কয়েক বছর গম আমদানি নেতিবাচক ছিল। সেসব পরিস্থিতি কাটিয়ে রেকর্ড পরিমাণ গম আমদানি করেছে বাংলাদেশ, যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।


খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ৭ হাজার ৭৭০ টন গম আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান আমদানি করেছে ৭ লাখ ৮৩ হাজার টন। বাকি ৬০ লাখ ২৪ হাজার টন আমদানি করেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।


২০১৯-২০ অর্থবছরে দেশে ৬৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছিল। এরপর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে গম আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ে। ২০২০-২১ অর্থবছরে আমদানি কমে ৫৩ লাখ ৪২ হাজার টনে নেমে আসে। এর পরের বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি আরও কমে যায়। ২০২১-২২ অর্থবছরে আমদানি হয়েছে ৪০ লাখ ১২ হাজার টন গম। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে যুক্ত হয় কৃষ্ণসাগরে অস্থিরতা। ২০২২-২৩ অর্থবছরে আমদানি আরও কমে নেমে আসে ৩৮ লাখ ৭৫ হাজার টনে।




২০২২-২৩ অর্থবছরে আমদানি কমায় দেশে গম থেকে প্রস্তুত করা আটা-ময়দার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছিল। সঙ্গে বেড়ে যায় আটা-ময়দা থেকে তৈরি বেকারিসহ অন্য পণ্যের দামও। এখন গমের আমদানি বাড়ায় আটা-ময়দার দাম কিছুটা নিম্নমুখী। তবে আমদানিকারকরা এও বলছেন, আগের তুলনায় দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় খুব বেশি দাম সমন্বয় করা সম্ভব হচ্ছে না।


এদিকে তথ্য বলছে, গত কয়েক বছর বিশ্ববাজারে গমের দাম টানা কমেছে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা বিজনেস ইনসাইডারের তথ্য বলছে, ২০২২ সালে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম ৪৫০ ডলারে ঠেঁকেছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি টন ২০০ ডলারে নেমে আসে। পরে কয়েক মাস দাম বেড়ে গত সোমবার (৮ জুলাই) ২৩৯ ডলারে প্রতি টন গম বিক্রি হয়।



খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, দাম কম থাকায় গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রচুর গম আমদানি করছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি সরকারও এ সময় রাশিয়া থেকে গমের একটি বড় চালান কিনেছে। এছাড়া ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া ও উরুগুয়ে থেকে গম কেনা হচ্ছে। ওইসব দেশ থেকে ২২৭ থেকে ২৪০ ডলারের মধ্যে প্রতি টন গম কেনা যাচ্ছে। একই উৎস থেকেই গম কিনছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও।


এদিকে হিসাব এমনটা হলে দেশে আটা-ময়দার দাম আরও কমার কথা। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, ২০২২ সালের মার্চে প্রতি কেজি খোলা আটা ৩৫-৩৬ টাকা, প্যাকেট আটা ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু ২০২৩ সালে আটা ৫৫ টাকা ও প্যাকেট আটা ৬৫ থেকে ৭০ টাকায় উঠে যায়। তবে এখন খানিকটা কমে খোলা আটা ৪৫ থেকে ৫০ টাকা ও প্যাকেট আটা ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এ সময়ের ব্যবধানে আটার দাম কেজিপ্রতি প্রায় ২০ টাকা বেড়ে কমেছে ১০ টাকা আর ময়দার দাম ২৫ টাকা বেড়ে কমেছে ১০ টাকা।


অন্যদিকে পাইকারি বাজারে প্রতি মণ গমের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে কমে এখন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩২০ টাকায় এসেছে।



দাম সমন্বয়ের বিষয়ে দেশের অন্যতম গম আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী বলেন, ইতোমধ্যে দেশে গমের দাম কমতে শুরু করেছে। বিশ্ববাজার এমন স্থিতিশীল থাকলে ক্রমান্বয়ে দাম আরও সমন্বয় হবে। কমতি দামের গম দেশে আসছে। তবে যেহেতু ডলারের দাম বেশি, সে কারণে দাম আগের চেয়ে কিছুটা বেশি হবে।


আমদানিকারকরা বলছেন, রাশিয়া থেকে এখন সবচেয়ে বেশি গম আসছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যে সংকট তৈরি হয়েছিল সেটা এখন নেই, আমদানি স্বাভাবিক হয়েছে। ইউক্রেন থেকেও স্বাভাবিকভাবেই গম আমদানি হচ্ছে। আগের মতো পেমেন্টেও কোনো জটিলতা নেই। পাশাপাশি লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ হয়েছে। যে কারণে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে জাহাজ চলাচল করায় পণ্য পরিবহনের যে বাড়তি খরচ ছিল তা এখন হচ্ছে না। বাংলাদেশের গমসহ অন্যান্য পণ্য আমদানিতে নেতিবাচক প্রভাব কেটেছে।



অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরেক বড় রপ্তানিকারক ভারত ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। তবে বিকল্প অন্য দেশ থেকে গম আমদানি ভালো থাকায় এর কোনো প্রভাব পড়ছে না।




বেসরকারি খাতের আমদানিকারকদের মধ্যে সিটি, মেঘনা, টি কে, নাবিল, বসুন্ধরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানই গম আমদানি করে।



মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-মহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠানগুলো ইউক্রেন ও রাশিয়া থেকে গম আমদানি করতে পারছে। এখন সব সমস্যা কেটে গেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এবং রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত বছর আমদানিতে অনেক সমস্যা হয়েছে। এলসি সমস্যাও আমদানিতে প্রভাব ফেলেছিল। এখন যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে আমদানি।’


চালের পরই দেশে গমের তৈরি খাবার বেশি ভোগ করা হয়। এখন রুটি, পাউরুটি, বিস্কুটজাতীয় খাবারে আনা হয়েছে বৈচিত্র্য। বর্তমানে দেশে প্রক্রিয়াজাত খাদ্যের দুই-তৃতীয়াংশের বেশি খাদ্য গমের তৈরি। বাসা-বাড়িতে রুটি-পরোটা খাওয়ার চলও বেড়েছে আগের চেয়ে। একই সঙ্গে বেড়েছে গমের আমদানি। চাহিদা বাড়লেও গমের উৎপাদন না বেড়ে বরং কমেছে।


সরকারি তথ্য বলছে, গত এক দশকে বাংলাদেশে গমের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। এই সময়ে বাড়েনি উৎপাদন। বরং কমেছে প্রায় ২০ শতাংশ। ফলে ব্যাপকহারে বেড়েছে আমদানিনির্ভরতা।



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে দেশে গমের উৎপাদন হয়েছে ১১ লাখ ৭০ হাজার টন। যেখানে এক দশক আগেও ২০১৩-১৪ অর্থবছর দেশে গমের উৎপাদন ছিল ১৩ লাখ ৬ হাজার টন।



খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে এখন বছরে গড়ে ৫০ থেকে ৬৭ লাখ টন গম ও গমজাত পণ্য আমদানি করতে হচ্ছে। এক দশক আগে ২০১৩-১৪ অর্থবছর আমদানি করা হতো ৩৩ লাখ টন গম। এতে বর্তমানে আমদানি ব্যয় গুনতে হচ্ছে ১৫০ থেকে ২৫০ কোটি ডলার পর্যন্ত, যা আন্তর্জাতিক বাজারে গমের দামের সঙ্গে কম-বেশি হয়।


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক