শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নতুন কৌশল

প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রমজান মাস সামনে রেখে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের তৎপরতা বন্ধে এবার শুরু থেকেই কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আহসানুল ইসলাম টিটু নতুন কৌশল নিয়েছেন, যা শিগগির কার্যকর হতে যাচ্ছে। এটি কার্যকর হলে ভোক্তা সুফল পাবে।


নতুন করে সরকার গঠনের পর গত ১৩ জানুয়ারি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিয়মিত মজুদবিরোধী অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী সময়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে। সেখানে বাণিজ্য, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেই বৈঠকে সর্বোচ্চ জোর দেওয়া হয়।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাণিজ্য প্রতিমন্ত্রী নতুন কৌশল নিয়েছেন। এর মধ্যে স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য নিত্য ও ভোগ্যপণ্যের দাম সংক্রান্ত পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হবে। পাশাপাশি বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় করা হবে। এ ছাড়াও ভোজ্যতেল-চিনির মূল্য কমিয়ে নতুন দাম নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধে সরকারি ওয়েবসাইটে সব ধরনের ভোগ্যপণ্যের বিভিন্ন পর্যায়ের দাম, উৎপাদনের স্থান এবং পণ্য সরবরাহ ও মজুদ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আগামী মার্চ মাসের শুরুতেই পণ্য সংক্রান্ত এই ওয়েবসাইটটি চালু করা হবে।


অন্যদিকে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নিত্যপণ্যের দাম কমাতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি এবং পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি আমদানি পণ্য দ্রুত ছাড় করতে বন্দর ও কাস্টমসকে নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্য সরবরাহ নিশ্চিত করতে পণ্যবাহী ট্রাক চাঁদাবাজমুক্ত রাখতে সক্রিয় থাকবে হাইওয়ে পুলিশ। ফেরিঘাটে পণ্য পারাপারে অগ্রাধিকার দেবে বিআইডব্লিউটিএ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম নির্ধারণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের দাম বেশি রাখা হলে একজন ভোক্তা ৩৩৩ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।


এদিকে রমজান সামনে রেখে ইতোমধ্যে ভোজ্যতেল, চিনি, খেজুরের ওপর শুল্ক ও করছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক কমানোর এই সুবিধা দ্রুত বাজারে কার্যকর করতে ভোজ্যতেল ও চিনির মূল্য কমিয়ে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজার মূল্য বিবেচনা এবং শুল্ক কমানোর ফলে দেশে কতটুকু দাম কমানো যৌক্তিক হবে. সেই বিষয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।


জানা গেছে, চাল, চিনি, ভোজ্যতেল, আটাসহ অত্যাবশ্যকীয় ১৭টি পণ্যের পাশাপাশি যাবতীয় ভোগ্যপণ্যের স্থানীয় বাজার দর এবং আন্তর্জাতিক বাজার মূল্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একইসঙ্গে ঢাকার কোনো বাজারে কোনো পণ্য কী দামে বিক্রি করা হচ্ছে সেটিও ওয়েবসাইটে দেওয়া থাকবে। অর্থাৎ দেশের বিভিন্ন জেলার উৎপাদন ও পাইকারি পর্যায়ে কী দামে পণ্য বিক্রি হচ্ছে সেটি ঢাকা কিংবা রাজশাহীর একজন ভোক্তা কিংবা ব্যবসায়ী ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। একইভাবে প্রতিবেশী ভারত কিংবা চীন ও ব্রাজিলে চিনির দাম কত এবং দেশে কত টাকায় বিক্রি হচ্ছে সেটিও যাচাই করার সুযোগ থাকবে। এতে ভুলতথ্য উপস্থাপন করে বাজার থেকে ব্যবসায়ীদের বেশি মুনাফা করার প্রবণতা বন্ধ হবে বলে আশা বাণিজ্য মন্ত্রণালয়ের। এছাড়া ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে প্রয়োজনে সেই অনুযায়ী দাম নির্ধারণ করতে পারবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রোজায় ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ ও দাম নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। রমজান শুরুর এক সপ্তাহ আগে সেটির বাস্তবায়ন হবে। এছাড়াও সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো বাধা না থাকে, সেজন্য স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা