শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

রমজানের আগে কি গাজায় যুদ্ধবিরতি হবে?

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইসরায়েল গাজা উপত্যকার রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার কোন পরিকল্পনা ছাড়াই সেখানে অভিযান শুরুর পাঁয়তারা করছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো টেলিফোন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। এদিকে রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 


হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকরী পরিকল্পনা ছাড়া সেখানে কোন সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মার্কিন প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন।’



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, এই ধরনের উদ্যোগ ‘সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরস্কার প্রদান করবে।’


মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি ব্যাপক পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে কাজ করছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।



সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল একটি ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে।’


তার দাবি,‘এ ধরনের স্বীকৃতি ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরষ্কার প্রদান করবে এবং ভবিষ্যতের শান্তি চুক্তিতে বাধা দেবে।’


ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে পরিকল্পনাটি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন, ১০ মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। চুক্তিতে যুদ্ধবিরতি ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে।



ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে ২৮ হাজার ৭৭৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১১২ জন। এদিকে জাতিসংঘ প্রধান বলেছেন যে, বৈশ্বিক ব্যবস্থা এখন আর কাজ করছে না।


আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় হামলায় নিহত হয়েছেন ২৮ হাজার ৭৭৫ জন। আহত হয়েছেন ৬৮ হাজার ৫৫২ জন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, 'অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।


খবরে বলা হয়েছে, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। ছিটমহলের বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তেল আবিব এখন গাজার দক্ষিণের শহর রাফাহতে একটি স্থল আক্রমণের পরিকল্পনা করছে, যেখানে ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

নিউজ ট্যাগ: গাজা

আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক