শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

রমজানকে ঘিরে সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রমজান সমাগত। আসন্ন রমজানকে ঘিরে সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিকে যেমন বাজারে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর পরিকল্পনা চলছে তেমনই চলছে বাজারে পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা। পাশাপাশি নতুন করে অন্যরূপে শুরু হয়েছে অগ্নিসন্ত্রাস। এই রকম পরিস্থিতিতে সরকারের জন্য আসন্ন রমজান হয়ে উঠেছে চ্যালেঞ্জিং।


১১ জানুয়ারি টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর এই সরকার গঠনের পরপরই বিএনপি-জামায়াত সহ বিরোধী দলগুলো মনে করেছিল যে, পশ্চিমা দেশগুলো হয়ত নতুন সরকারকে স্বীকৃতি দেবে না। নতুন সরকার সঙ্কটে পড়বে। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় সব পশ্চিমা দেশ নতুন সরকারকে দ্রুততার সঙ্গে স্বীকৃতি দিল এবং আওয়ামী লীগের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল। এর পরপরই বিরোধী দলের আন্দোলন চুপসে গেছে। তারা হতাশার সাগরে নিমজ্জিত। কিন্তু এই অবস্থা থেকেও বিএনপিসহ বিরোধী দলগুলো এখন সরকারকে চাপে ফেলার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আর এই নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে বাজারকে অস্থিতিশীল করার একটি নীল নকশা তৈরি হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। 


গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে, বাজারে রমজান মাসে প্রয়োজন হয় এমন কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অযাচিতভাবে বাড়ানোর একটি চেষ্টা চলছে। আর এই চেষ্টার পিছনে রয়েছে বিএনপি-জামায়াত সহ কিছু বিরোধী রাজনৈতিক দলগুলো। বাজারে যে পাইকারি ব্যবসায়ীরা আছে তাদের একটি বড় অংশই বিএনপি-জামায়াতপন্থি। বিশেষ করে খাতুনগঞ্জ কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানটি বিএনপির নিয়ন্ত্রিত এবং এখান থেকেই সারা বাংলাদেশে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য জিনিসপত্র যায়। 


একাধিক মহল মনে করছে, এই খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতাদেরকে কাজে লাগিয়ে বিএনপি এবং জামায়াত বাজারকে অস্থিতিশীল করতে চায়। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ সহ আরও বেশ কয়েকজন। তারা ইতিমধ্যে বিভিন্ন পাইকারি বিক্রেতাদের সাথে যোগাযোগ করছে। বাজারে  পণ্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া এবং পেঁয়াজ, ডাল বা ছোলা সহ রমজান মাসে ব্যবহার হয় এরকম পণ্যগুলোর সঙ্কট সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। 


সাম্প্রতিক সময়ে এস আলমের চিনির কারখানায় আগুনের ঘটনাটিকেও কেউ কেউ নাশকতামূলক হিসেবে দেখছে। চীনের বাজারকে অস্থিতিশীল করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল বলে অনেকের দাবি করছে। এর পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে বলেও কারও কারও ধারণা। 


তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে বোঝা যাবে আসলে প্রকৃত অবস্থা কি। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতা তৈরি ছাড়াও জনজীবনে আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টি জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। হঠাৎ করে দেশে ভিন্নরূপে আগুন সন্ত্রাস শুরু হয়েছে। বেইলি রোডের আগুনের পর একের পর এক বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে। এই আগুনগুলো দুর্ঘটনাজনিত না এর পিছনে কোন রকম নাশকতা আছে তা খতিয়ে দেখা দরকার বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। এছাড়াও রোজার মাসে হোটেল ব্যবসায়ীদের রাস্তায় নামিয়ে এক ধরনের আন্দোলনের চেষ্টাও চলছে বলে একাধিক সূত্র মনে করছে।


রমজান মাস মুসলমানদের জন্য একটি স্পর্শকাতর মাস। আর এ রমজান মাসে দেশের পরিস্থিতিকে নাজুক করার জন্য বিএনপি-জামায়াত এখন তৎপরতা শুরু করেছে। সরকার এ ব্যাপারে যত দ্রুত সতর্ক থাকবে এবং পদক্ষেপ নিবে ততই তাদের মঙ্গল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা