
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়নগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেনে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার বাসিন্দা। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার সময় উপজেলার রুপসী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় তিনি নিহত হন। উপস্থিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছেন। নিহত মোশারফ হোসেনের মৃতদেহ রূপগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।




























