
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির ভুঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া ও সিদ্দিক ভুঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




























