
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বরাব সূর্য তরুণ সিনিয়র একাদশকে ১-০ গোলে বরাব ইয়াং স্টার একাদশ পরাজিত করেন। বরাব ইয়াং স্টারের হয়ে একমাত্র গোল করেন অধিনায়ক আশরাফুল ইসলাম সাজিদ।
টুর্নামেন্টটির খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তন্ময় খান শাকিল, নাহিদ হাসান কাউসার, হাজী আবদুল বাসেদ, আকিব সাউদ, হাজী আজিজুল হক, আবদুল ওয়াদুদ, হাজী মোলজার হোসেনসহ অনেকে।
গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক নাহিদ হাসান কাউসার বলেন- গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার হওয়ার পর থেকেই অত্র এলাকাসহ আপ পাশের এলাকা থেকে প্রায় শতাধিক ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষার জন্য সফলতার সাথে জাপানে প্রেরন করেছে। এসকল ছাত্র-ছাত্রীরা একদিকে যেমন উচ্চ শিক্ষা গ্রহন করছে অন্য দিকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এসময় তিনি আরো বলেন- আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অত্র এলাকার কিশোর থেকে যুবক সকলের মধ্যে সম্প্রীতি ও ভাতৃত্ববোধ তৈরীর চেষ্টা করেছি, এলাকাবাসীসহ সকলে মাঝে আমরা যেই উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করবো, পাশাপাশি অত্র এলাকাতে একটি মানসম্মত স্পোর্টস টিম গঠন করবো।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প কিছু নেই, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় হয়, সামাজিক অবক্ষয় দূর হয়। এসময় বক্তারা গেনকি জাপানিজ ভাষা সেন্টারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




























