
।মোতালেব হোসেন(কুমিল্লা)।। ফেনীর ফুলগাজী উপজেলার মনতলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট, ললিপপ ও জিলেট ব্লেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ ৮০ হাজার ৯২০ টাকা।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি জানায়, বুধবার দুপুরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের মনতলা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি। এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।




























