শিরোনাম
ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১ বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে ধানের বীজে প্রতারনা"পাঁচ মাসেও ফলন আসেনি,নিঃস্ব দুই শতাধিক পরিবার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুনসী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা এলাকায় দুই শতাধিক কৃষক বীজ কিনে প্রতারনার শিকার হয়েছেন। পাঁচ মাসেও ফলন না আসায় তারা এখন নিঃস্ব। আউশ মৌসুমে ফলনতো আসেনি, আমন চাষও অনিশ্চিত।  প্রতারনার শিকার কৃষকরা বীজ ডিলার মোঃ খালেক হাওলাদারে শাস্তি দাবী করেছেন। শুক্রবার প্রতারনার শিকার কৃষকরা ধানের গোছা হাতে নিয়ে এমন অভিযোগ করেছেন। 

জানাগেছে, আমতলী উপজেলার ছারিকাটা এলাকার দুই শতাধিক কৃষক গত এপিল মাসে ব্রি-৯৮ জাতের ধান চাষাবাদের জন্য জমি প্রস্তুত করেন। আমতলী পৌর শহরের বাঁধঘাট এলাকার বীজ ডিলার মোঃ খালেক হাওলাদারের কাছ থেকে ব্রি-৯৮ ধানের বীজ ক্রয় করেন। ওই বীজ দিয়ে চারা প্রস্তুত করে জমিতে বপন করেছেন। ব্রি-৯৮ ধানের বৈশিষ্ট ১১০ দিনে ফলন পাওয়া যায়। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও ওই ধানের ফলন আসছে না। এতে কৃষকদের সন্দেহ হয়। কৃষকরা ডিলার খালেক  হাওলাদারের কাছে বিষয়টি জানতে গেলে তাদের খারাপ আচরণ করেন। কৃষকদের অভিযোগ বীজ ডিলার খালেক হাওলাদারের কাছ থেকে বীজ ধান ক্রয় করে প্রতারনার শিকার হয়েছেন। ধার দেনা করে জমি চাষাবাদ করেছেন, এখন ধান গাছে ফলন না আসায় তারা নিঃস্ব। কৃষকদের আরো অভিযোগ ডিলার মো. খালেক হাওলাদারের তাদের কাছে ব্রি-৯৮ ধানের নামে অন্য ধান বিক্রি করেছেন। ওই বীজ রোপণের পর প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও ধানে কাঙ্ক্ষিত ফলন না আসায় তারা মহা বিপদে পরেছে। এতে কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাদের আরো অভিযোগ,  জ্যৈষ্ঠ মাসে বীজতলা তৈরি করে ধান রোপণ করা হলে ভাদ্র মাসের মধ্যে তা কাটার উপযোগী হওয়ার কথা। এরপর একই জমিতে ভাদ্র মাসে আমন ধান চাষ করা হয়।  কিন্তু ব্রি-৯৮ বীজ হিসেবে কেনা ধান রোপণের পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক জমিতে কাঙ্ক্ষিত ফলন আসেনি। ফলে আউশ মৌসুমের পর জমিতে আমন ধান চাষ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষক মো. দুলাল হাওলাদার বলেন,  ৮ একর জমিতে ব্রি-৯৮ ধানের চারা রোপন করেছি। কিন্তু ওই ধানে আঙ্খিত ফসল আসেনি। এখন আমন ধান চাষ করবো সেই অবস্থাও নেই। ধার দেনা করে চাষাবাদ করেছি, এখন আমার পথে বসা ছাড়া উপায় নেই।  

কৃষক দেলোয়ার গাজী বলেন, মোরা নিঃস্ব হয়ে গেছে। মোরা কি খামু কইতে পারি না। মোরা ডিলার খালেক হাওলাদারের শাস্তি দাবী হরছি। 

কৃষক মো. রনি আহমেদ বলেন,  ব্রি-৯৮ ধান রোপন করে এলাকার দুই শতাধিক কৃষক নিঃস্ব হয়ে গেছে। এখন কৃষকদের পথে বসা ছাড়া উপায় নেই।   

কৃষক আব্দুল আজিজ বলেন, কৃষি আমার মুল পেশা। ধান চাষের আয় দিয়ে সারা বছর  পরিবার পরিজনের ভরণ পোষন করতে হয়। সেই ধান হয়নি। এখন কি করবো ভেবে পাচ্ছি না। তিনি আরো বলেন , আমরা আউশ-আমন দুই সিজনে ধান চাষ করি কিন্তু এবছর কোন সিজনেই ধান হবে না। 

বীজ ডিলার মো. খালেক হাওলাদার কৃষকদের কাছে ব্রি-৯৮ ধান বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘আয়ান সীডের মোড়কে আমি অন্য কোনো জাতের ধান প্যাকেটজাত করিনি। কোম্পানি যেভাবে দিয়েছে, আমি সেভাবেই কৃষকদের কাছে বিক্রি করেছি।’ 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শণ করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতিমধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বীজ প্রত্যয়ন এজেন্সির সঙ্গে কথা বলেছি। তাঁরা সরেজমিনে  বিষয়টি দেখতে আসবেন।  তিনি আরো বলেন,  ডিলার  বিধি ভঙ্গ করে বীজ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর




ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন

অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গাজীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিযোগের পরও থামেনি নিষিদ্ধ জাল,থলেরবন্দে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কোথায়?

সড়ক দখল করে দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড, ভুইয়াগাঁতীতে বাড়ছে যানজট

গাজীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

তাহিরপুরে বাবার বিষপানে নিথর ৩ সন্তান, মুমূর্ষু বাবা হাসপাতালে

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন

অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গাজীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত