
শেৱপুর প্রতিনিধি:
শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সেলিম আহম্মেদ (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মী-সমর্থককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তিনি শেৱপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার সংলগ্ন হাতিআলগা এলাকার মো: সিরাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, আজ ২৪ আগষ্ট দুপুর আড়াই টার দিকে শেৱপুর সদর উপজেলার শেরব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মো: আক্তারুজ্জামান মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জুলাই বিকেলে শেৱপুর সদর থানাধীন কসবা কাছাড়ীপাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, রামদা, বাঁশের লাঠি এবং ইট-পাটকেলসহ একত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা জেলা খাদ্য গুদাম ও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগ করার পরিকল্পনা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী মিছিল-স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে সেলিম আহম্মেদের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করে।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুসুমহাটি এলাকার মো. সেলিম আহম্মেদ নামে এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে।
উল্লেখ্য আটক সেলিম আহাম্মেদর বিরুদ্ধে একাধিক জমি জবরদখল সংক্রান্ত মামলা রয়েছে।




























