শিরোনাম
মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালালচক্রের বিরুদ্ধে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে আবেদন না করলে নানা অজুহাতে হয়রানি, আবেদন বাতিল কিংবা পাসপোর্ট ইস্যুতে অযথা বিলম্ব করা হয়। ফলে বাধ্য হয়ে অনেক সেবাগ্রহীতা অতিরিক্ত অর্থ দিয়ে পাসপোর্ট করতে বাধ্য হচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, পাঁচ বছর মেয়াদি সাধারণ (রেগুলার) পাসপোর্টের সরকারি ফি ৪ হাজার ২৫ টাকা হলেও দালালের মাধ্যমে আবেদন করলে আদায় করা হচ্ছে প্রায় ৬ হাজার ২০০ টাকা। একইভাবে জরুরি ও অতি জরুরি সেবার ক্ষেত্রেও সরকারি ফির চেয়ে কয়েক হাজার টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া ১০ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে ২২ কার্যদিবসের সরকারি ফি ৫ হাজার ৭৫০ টাকা হলেও আদায় করা হচ্ছে প্রায় ৭ হাজার ৮০০ টাকা। ১৪ কার্যদিবসের জরুরি সেবার সরকারি ফি ৮ হাজার ৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে প্রায় ১০ হাজার ২০০ টাকা। অন্যদিকে অতি জরুরি পাসপোর্টের সরকারি ফি ১০ হাজার ৩৫০ টাকা হলেও গ্রাহকদের কাছ থেকে আদায় করা হচ্ছে প্রায় সাড়ে ১২ হাজার টাকা।

ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট অফিসসংলগ্ন কম্পিউটার ও অনলাইন সেবা কেন্দ্র এবং জেলার বিভিন্ন স্থানে থাকা কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অনেকের দাবি, দালাল ছাড়া নির্ধারিত সময়ে পাসপোর্ট পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাসিন্দা আহছান উল্লাহ জানান, ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য স্থানীয় এক মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন করতে গিয়ে তাকে প্রায় ৮ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পলাশ মণ্ডল বলেন, পাসপোর্ট নবায়নের জন্য তার কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মাসুদ। তিনি জানান, ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে তার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল দাবি করেন, সরকারি ফির বাইরে যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়, তার বড় অংশই সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিতে হয়। তার ভাষ্য, প্রতি পাসপোর্টে প্রায় ২ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হলেও নিজের কাছে থাকে মাত্র ২০০ টাকা, বাকি অর্থ বিভিন্ন ব্যক্তিকে দিতে হয়। তিনি আরও দাবি করেন, তার মাধ্যমে প্রতিদিন ১৫ থেকে ২০টি আবেদন জমা পড়ে এবং জেলায় শতাধিক দালাল সক্রিয় রয়েছে। অতিরিক্ত অর্থ না দিলে বিভিন্ন অজুহাতে আবেদন বাতিল কিংবা দীর্ঘসূত্রতার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

পাসপোর্ট অফিসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্যও একই ধরনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, ঘুষ ছাড়া অফিসে কোনো কাজ হয় না। এমনকি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকেও পাসপোর্ট করতে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা দিতে হয়েছে। তার অভিযোগ, ঘুষ না দিলে বছরের পর বছর পাসপোর্ট ঝুলে থাকতে পারে। তিনি আরও দাবি করেন, প্রতিটি পাসপোর্টের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের অর্থ অফিসের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে পাসপোর্ট অফিসের পাশের একটি কম্পিউটার দোকানের মালিকের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, সরকারি নির্ধারিত ফি দিয়ে পাসপোর্ট করা বাস্তবে সম্ভব নয়। তিনি স্বীকার করেন, প্রতিটি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সরকারি ফির বাইরে অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নেওয়া হয়।

তিনি আরও বলেন, “আপনি অতিরিক্ত টাকা না দিয়ে একটি আবেদন করে দেখুন, কর্মকর্তারা আপনার আবেদন গ্রহণ করবেন না।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, যেসব আবেদনকারী অতিরিক্ত অর্থ পরিশোধ করেন, তাদের পাসপোর্টের বিস্তারিত তথ্য অফিসের একজন কর্মকর্তার ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যারা অতিরিক্ত অর্থ দেন না, তাদের কোনো তথ্য পাঠানো হয় না। ফলে পরবর্তীতে ওইসব আবেদনকারীকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

ওই দোকানদার আরও জানান, তার দোকানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ করা হয়। প্রতিটি আবেদন থেকে আদায় করা অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা তিনি অফিসের একজন কর্মকর্তার কাছে পৌঁছে দেন বলেও দাবি করেন।

বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আজমল কবীর বলেন, "অফিসে সবকিছু আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঘুষের লেনদেন হয়, তবে ওই টাকার কোনো অংশ আমি নিই না।" তিনি আরও বলেন, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল পাসপোর্ট অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত, সরকারি নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আরও খবর




মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য

নওগাঁর মান্দায় বালির পরিবর্তে ভরাট মাটি ও নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের নানা অভিযোগ

শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বালির পরিবর্তে ভরাট মাটি ও নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের নানা অভিযোগ

শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন