শিরোনাম
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে চলছে রাজকীয় জীবনযাপন,বসানো হয়েছে এয়ারকন্ডিশন (এসি) কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
রবিবার ১৪ জুন ২০২৬
রবিবার ১৪ জুন ২০২৬

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

প্রকাশিত:রবিবার ১৪ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ নিয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পরও অফিসের কার্যক্রমে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। বরং সেবাগ্রহীতাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ আরও বেড়েছে।

ভুক্তভোগীদের দাবি, সরকারি নির্ধারিত ফি জমা দেওয়ার পরও দলিল নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা অব্যাহত রয়েছে। রবিবার (১৪ জুন) সরেজমিনে দেখা যায়, সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু ছুটিতে থাকলেও বদলি কর্মকর্তা  সাব- রেজিস্ট্রার মাহমুদুল হাসান এর  দায়িত্বে অফিসের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় বিভিন্ন দলিল নিবন্ধনের ক্ষেত্রে দলিল লেখকের মাধ্যমে প্রতি দলিলে  ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। কেউ এ বিষয়ে আপত্তি জানালে দলিলে ত্রুটি দেখিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

একাধিক ভুক্তভোগী জানান, অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় দালাল চক্র কাজ করছে। তাদের দাবি, অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এ সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায় করছে।

এদিকে সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, গত প্রায় এক বছরে তিনি বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন এবং এ কাজে নৈশ প্রহরী জাহিদ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা শুধু দুর্নীতির ঘটনা নয়, বরং সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থার জন্যও বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে নৈশ প্রহরী জাহিদ হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সেবাগ্রহীতাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ উঠলেও কেন কার্যকর তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকারি সেবার পরিবেশ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

বর্তমানে সাতক্ষীরাবাসীর নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা পালন করে, সেটিই এখন দেখার বিষয়।


আরও খবর




সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে চলছে রাজকীয় জীবনযাপন,বসানো হয়েছে এয়ারকন্ডিশন (এসি)

কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাস্টারবাড়িতে বৃক্ষরোপণ: গাজীপুরকে ‘গ্রীন সিটি’ করার উদ্যোগ

ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত,তীব্র সমালোচনার ঝড় - পুনঃতদন্তের দাবি

পত্নীতলায় ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে চলছে রাজকীয় জীবনযাপন,বসানো হয়েছে এয়ারকন্ডিশন (এসি)