শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারাগঞ্জে দোয়া মাহফিল

প্রকাশিত:মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রহমত মন্ডল,তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারাগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল থেকে কার্যালয়ে চলছে কুরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল এবং দলীয় নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছেন এবং ধর্মীয় রীতি অনুসারে শোক পালন করছেন। দেশজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিটে শোক পালন চলছে। তারাগঞ্জে এই শোকসভা স্থানীয় পর্যায়ে দলের ঐক্য ও শোকের একটি প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে খালেদা জিয়ার স্মরণে।তারাগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা রাশেদুল আহসান খান (বাবু) আবেগে ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “আজ আমরা হারিয়েছি আমাদের অহংকার, আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, সংগ্রামের অগ্নিমূর্তি। জেল-জুলুম, অসুস্থতা কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। তাঁর সাহস, তাঁর ধৈর্য, তাঁর আপোষহীনতা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। আমরা শপথ নিচ্ছি, তাঁর স্বপ্নের স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কখনো পিছপা হব না। তার রেখে যাওয়া পতাকা আমরা আরও উচুতে তুলে ধরব।”তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু আবেগে রুদ্ধকণ্ঠে বলেন, “আজ মহাকাল ও মহাকাব্যের এক আপোষহীন সংগ্রামী জীবনের হৃদয়বিদারক সমাপ্তি ঘটেছে। বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের দলের অদ্বিতীয় প্রাণ, আপোষহীন নেত্রী, লাখ লাখ কর্মীর আলোকবর্তিকা। আজকের এই কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল তাঁর প্রতি আমাদের অশেষ ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার এক নগণ্য প্রকাশ মাত্র। আমরা চিরকাল তাঁর স্মৃতি বুকে ধারণ করব। ”তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “ মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন অপ্রতিরোধ্য নেত্রী। দীর্ঘ রোগভোগের পরও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন মহান নেতাকে হারিয়েছে। তারাগঞ্জের নেতাকর্মীরা আজ শপথ নিচ্ছি যে, তাঁর আদর্শকে ধারণ করে দলকে আরও শক্তিশালী করব এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”উল্লেখ্য, মরহুমা খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর মঙ্গলবার সকালে প্রকাশিত হওয়ার পর থেকে দেশজুড়ে বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারাগঞ্জে বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ সমর্থকরাও অংশগ্রহণ করেছেন।


আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত