শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সাদিক এগ্রোর জায়গায় বিনোদন পার্ক করবে ডিএনসিসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০১ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে খাল ও সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দায়িত্ব নেওয়ার পর থেকে মেয়র মো. আতিকুল ইসলাম জলাশয় উদ্ধারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। প্রচেষ্টার সর্বশেষ উদ্যোগ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের কাছে রামচন্দ্রপুরে অভিযান শুরু হয়েছে। তিন দিনব্যাপী খাল উদ্ধার কার্যক্রমের প্রথম দিনই অবৈধভাবে গড়ে ওঠা বস্তি, রাজনৈতিক দলের অস্থায়ী কার্যালয়, মুদি দোকান ও আলোচিত সাদিক এগ্রোর পশুর খামার ভেঙে দেওয়া হয়। পরে খাল খননও শুরু করে ডিএনসিসি। আগামীতে যেন নতুন করে কেউ খাল ভরাট করতে না পারে সেজন্য খালের একাংশে শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করে দেওয়ার পরিকল্পনাও করছে তারা।


গত বৃহস্পতিবার (২৭ জুন) মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উদ্ধারের কাজ শুরু হয়। পরে শুক্র ও শনিবারও (২৮ ও ২৯ জুন) এই অভিযান চলে। খাল ছাড়াও ওই এলাকায় নিজস্ব কিছু জমি দখলমুক্ত করে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।


উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে চলছে খাল খনন। খালের ওপর অবৈধ জমি ভাড়া নিয়ে গড়ে ওঠা সাদিক এগ্রোর পশুর খামার পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে অর্ধশতাধিক ঘর নিয়ে তৈরি বস্তিও।


অন্যদিকে বড় এক্সকেভেটর মেশিন দিয়ে চলছে খাল খনন। খাল পাড়ে সরকারি খাস জমিতে জেলা প্রশাসকের টানানো ব্যানার দেখে বোঝা যায়, প্রায় এক একর জায়গা বেদখল ছিল এতদিন।



এদিকে খাল উদ্ধারের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এই খালে পানির প্রবাহ স্বাভাবিক হলে আশপাশের এলাকায় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর হবে। খালকে কেন্দ্র করে সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে। আমাদের ছেলে মেয়েরা যেন ভালোভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে কর্তৃপক্ষে সেরকম পরিবেশের ব্যবস্থা করে দেয়, এটিই এখন আমাদের দাবি।


স্থানীয় বাসিন্দা সাত মসজিদ গৃহনির্মাণ সমবায় সমিতির পরিচালক মো. ফারুক হোসেন  বলেন, আমরা আমাদের ন্যায্য জায়গা ছাড়া খালের এক ইঞ্চি জায়গাও চাই না। খাল দখলমুক্ত দেখতে চাই। খালের পাড়ে কোনও বস্তি থাকুক সেটাও চাই না। খাল দখলমুক্ত করে খনন করা হোক, যেন খালে আগের মতো পানি সরবরাহ হতে পারে।



আরেক বাসিন্দা ও সমিতির সদস্য মো. নূরুল ইসলাম গাজী বলেন, ১৯৯৪ সালে তিন কাঠা জমি কিনি এই খাল পাড়ে। ওই সময় খালটি অনেক সুন্দর ছিল, গভীর ছিল। পানি প্রবাহও ভালো ছিল। আমরা চাই খালটি আবার গভীরভাবে খনন করা হোক।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধাপে ধাপে স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তি ও কয়েকটি আবাসন প্রকল্প মিলে এই খালটি দখল করে। স্থানীয়দের মতে, একসময় এই খালের প্রস্থ ছিল প্রায় ১০০ ফুটের মতো। মাঝে এটি পুরোপুরি ভরাট করে ট্রাকস্ট্যান্ড বানানো হয়। পরে ওয়াসা থেকে খালটির দায়িত্ব বুঝে পাওয়ার পর ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সেই স্ট্যান্ড উচ্ছেদ করে নতুন করে খাল খননের মাধ্যমে তাক লাগিয়ে দেন। নতুন করে আশা দেখতে শুরু করেন স্থানীয়রা। মাঝে আবারও দখল শুরু হলে নতুন করে উচ্ছেদ অভিযান চালায় নগর কর্তৃপক্ষ।


খাল দখল করে গড়ে তোলা বস্তিতে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এখানে বাস করার সুযোগ করে দেয় স্থানীয় ক্ষমতাবান ব্যক্তিরা। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে বিদ্যুৎ ও  পানির বিল বাবদ টাকা নেওয়া হতো।


খাল উদ্ধার করেই ক্ষান্ত নয় ডিএনসিসি। খালের শুরুর অংশে শিশুরা যেন খেলতে পারে এমন একটি ছোট পার্ক নির্মাণের পরিকল্পনা করছে নগর কর্তৃপক্ষ।



নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, খাল দখলমুক্ত করে যে জায়গা খালি করা হচ্ছে, পরবর্তী সময়ে ওই খালি জায়গায় এলাকাবাসীর জন্য একটি বিনোদন পার্ক স্থাপন করা হবে। এটা করা হবে যাতে নতুন করে কেউ আবার খাল দখলের সুযোগ না পায়। জায়গাটা খালি থাকলে ধীরে ধীরে আবারও বালি ফেলে দখল করার চেষ্টা চলতে পারে।


এ বিষয়ে ডিএনসিসির তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছান বলেন, এখনও সেরকম কোনও বড় পরিকল্পনা নেওয়া হয়নি। তবে দখলমুক্ত রাখতে শিশুদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা করা হতে পারে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী