শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সামনে ডেঙ্গুর ‘পিক সিজন’, প্রতিরোধে নেই জোরালো পদক্ষেপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বৃষ্টির পর তীব্র গরম, এডিস মশার জন্য সবচেয়ে আরামদায়ক পরিবেশ। এই আবহাওয়ায় ডিম থেকে একটি পরিণত এডিস মশা জন্মাতে মাত্র সাতদিন সময় লাগে। এমনটা চলতে থাকলে মাস কয়েকের মধ্যেই দেশে ডেঙ্গুর পিক সিজন শুরু হবে।


বিশেষজ্ঞরা বলছেন, পিক সিজনে নয় মশক নিধন কার্যক্রম এখনই জোরদার করা দরকার। তবে মশা নিধনে ফগিং পদ্ধতি এখন আর কার্যকরি ভূমিকা রাখতে পারছে না।


সরজমিনে রাজধানীর আগারগাঁও কলোনি ঘুরে দেখা যায়, সেখানকার ড্রেনে নানা প্রজাতির মশার লার্ভা জন্ম নিচ্ছে। দিন-রাত মশার উৎপাতে এলাকাবাসীর জীবন যেন ওষ্ঠাগত। এই পরিবেশে প্রতি সাতদিনে মশন নিধন কার্যকম চালানোর প্রয়োজন থাকলেও অনেকদিন ধরে সেখানে ওষুধ ছিটানো হয়নি।


স্থানীয়রা জানান, কয়েল ও অন্যান্য উপকরণ ব্যবহার করেও মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারা। এমনকি দিনেও মশারী টানিয়ে থাকতে হয়। অনেকদিন পর পর সিটি করপোরেশন থেকে ওষুধ ছিটানো হয় বলেও অভিযোগ করেন তারা।


কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেছেন, ফগিং পদ্ধতিতে মাঠ পর্যায়ে মশা নিধন হয় না। এই পদ্ধতিটি এখন আর কার্যকর নয়। এখন থেকেই সিটি করপোরেশনগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার পরামর্শও দেন তিনি।


এদিকে, ড্রেনেজ অব্যবস্থাপনায় আগারগাঁও মূল সড়কের একটু ভেতরের এই কলোনিটিতে সারাবছর ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগ লেগে থাকে।


গত বছর এই সময় থেকেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করে। প্রতিবছরই ডেঙ্গুর সিজনে প্রস্তুতি আছে বলে জানায় দুই সিটি করপোরেশন। অথচ শেষে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ব্যর্থতার প্রমাণ মেলে। এবছর এর মধ্যে ডেঙ্গু মৌসুম শুরু হলেও মাঠ পর্যায়ে মশক নিধনের কোনও কার্যক্রমই চোখে পড়ছে না। তবে এবারও প্রস্তুতি আছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। তবে প্রতিবার তাদের ব্যর্থতার মূল কারণটি কী?


এ বিষয়ে ডিএসসিসি’র প্রশাসক শাহজাহান মিয়া বলেছেন, অতীতে মশা নিধনের ওষুধ নিয়ে অনেক কেলেংকারী হয়েছে। এরইমধ্যে ওষুধ কেনা হয়ে গেছে। এখন ওষুধ ছিটানো ও তদারকি করা বড় চ্যালেঞ্জ। এজন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে বাধ্য হয়েছি।


ডেঙ্গুর পিক সিজনে প্রতিকার নয়, প্রতিরোধ গড়তে হবে। সেই সাথে কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদেরকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেয়া যাবে না ও আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। তবেই রাজধানীতে ডেঙ্গু ও মশার উৎপাত কমবে।


উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী