শিরোনাম
ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ নোয়াখালীতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত জমিরীগঞ্জ থানা-র উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল,সাধারণ মানুষের স্বস্তি পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লা ‘কবি’ পরিষদের মুরাদনগর শাখার ৩১ সদস্যের কমিটি ঘোষণা মুরাদনগরে চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের
রবিবার ২৪ মে ২০২৬
রবিবার ২৪ মে ২০২৬

সাংবাদিকদের আয়কর কে দিবে? মালিকদের বক্তব্য শুনবে আদালত

আদালত প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গত বছরের ২৪ জুলাই সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের নবম ওয়েজবোর্ডে গ্র্যাচুইটি ও আয়কর সংক্রান্ত মন্ত্রিসভার সুপারিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।


এরপর রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের আয়কর মালিক নাকি সাংবাদিকরা দেবেন— এ বিষয়ে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) বক্তব্য শুনতে চেয়েছেন। আগামী ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে নোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

এ মামলায় নোয়াবকে পক্ষভুক্ত করে রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।


এর আগের শুনানিতে রিট পিটিশনার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে ছিলেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট ড. কাজী আকতার হামিদ।


ড. কাজী আকতার হামিদ জানান, সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর ও আনুতোষিক সংক্রান্ত দুটি সুপারিশের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০২২ সালের ৬ নভেম্বর রায় দেন হাইকোর্ট। ফলে সাংবাদিক ও কর্মচারীদের আয়কর আগের মতোই কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে। পরে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে সরকার পক্ষে একটি আবেদন দাখিল করা হয়। তারা আবেদনে হাইকোর্ট রায়টি স্থগিত চান। আমরা আদালতকে বলেছি— সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর ও আনুতোষিক বিষয়ে ইতোপূর্বে আপিল বিভাগের রায় রয়েছে। সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর ও আনুতোষিক নিয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছেন।


ড. কাজী আকতার হামিদ বলেন, সাংবাদিকদের বেতনের অনুকূলে যে আয়কর হয় তা মালিকপক্ষ বা কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রান্তিক সুবিধা (প্রিঞ্জ বেনিফিট) হিসেবে সবসময় পেয়ে এসেছেন। এটি নিয়ে সর্বোচ্চ আদালতে রায় রয়েছে। আর বছরে মূল বেতনের সমান দুটি আনুতোষিক বা গ্র্যাচুইটি পাবেন বাসস এর সাংবাদিক-কর্মচারীরা, এটি বাসস রুলসে নিশ্চিত রয়েছে।


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে নবম সংবাদপত্র ওয়েজবোর্ডের চেয়ারম্যান করা হয়। এ বোর্ড অংশীজনদের সঙ্গে আলোচনা-পরামর্শের পর ‘নবম সংবাদপত্র ওয়েজবোর্ড রোয়েদাদ’ চূড়ান্ত করে ২০১৮ সালের ২৮ অক্টোবর তা তথ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করে। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করে সরকার।


সে প্রজ্ঞাপনের সপ্তম অধ্যায়ের ৩ নম্বর শর্তে বলা আছে, ‘সকল শ্রেণির সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক এবং প্রশাসনিক কর্মচারীদের বেতনের ওপর আরোপিত আয়কর সংশ্লিষ্ট সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় হবে।’ একই অধ্যায়ের ৭ নম্বর শর্তে বলা হয়েছে, ‘সকল শ্রেণির সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক এবং প্রশাসনিক কর্মচারীরা প্রত্যেক বছরে অথবা তার অংশ বিশেষ ছয় মাস বা এর অধিক সময় চাকরির জন্য সর্বশেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে নির্ধারিত দুই মাসের মূল বেতনের সম পরিমাণ অর্থ গ্র্যাচুইটি হিসেবে প্রাপ্য হবেন।’ অথচ প্রজ্ঞাপনে ‘সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকরণ ও প্রয়োগ’ শিরোনামের দ্বাদশ অধ্যায়ের ৪ নম্বর শর্তে মন্ত্রিসভা কমিটির সুপারিশ তুলে ধরে বলা হয়, সাংবাদিক, কর্মচারীদের নিজেদের আয় থেকে আয়কর পরিশোধ করবেন এবং বছরে মূল বেতনের সমান একটি গ্র্যাচুইটি পাবেন। নবম ওয়েজবোর্ডের মন্ত্রিসভা কমিটির এই সুপারিশ চ্যালেঞ্জ করে ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুজ্জামান। তখন রিটটির প্রাথমিক শুনানির পর ওইবছরের ২৫ নভেম্বর আদালত রুল জারি করেন। রুলে আয়কর ও গ্র্যাচুইটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব, তথ্যসচিব ও শ্রম মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। সে রুলের চূড়ান্ত শুনানির পর সুপারিশ দুটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।


আরও খবর




ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

রামপালে ফ্যাসিবাদী অপশক্তির উত্থান আর হতে দেওয়া হবে না: কাজী জাহিদুল ইসলাম

ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মনপুরার ফকিরহাট বাজারে ৮ পিছ ইয়াবাসহ ১ যুবক আটক!ক্ষোভ এলাকাবাসীর

কাশিমপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত বৃদ্ধ বাবা, পরিবারের আচরণে বিতর্ক

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ইউপি প্রশাসক আশরাফ হোসেন

শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে

মুক্তাগাছায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয়: ১৮তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে লঙ্কাকাণ্ড! সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজায় চাল পাচারের মহোৎসব

দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ

নোয়াখালীতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

সুদ ব্যবসা দেখবে প্রশাসন, তুই অনলাইন সাংবাদিক” তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ


এই সম্পর্কিত আরও খবর

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

শেরপুর হাইওয়ে থানায় অ্যাডিশনাল আইজি

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

মাদক বাণিজ্য ও অর্থ আদায়ের অভিযোগ গোদাগাড়ীর এসআই জুয়েলের বিরুদ্ধে

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি : পাওনা চাওয়ায় মালিককে হুমকি

রাজশাহীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় নিবন্ধনহীন মোড়ক ব্যবহার, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

রাজশাহীতে বাগান পাহারার সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

ফারজানা রুপা ও শাকিলের জামিন, তবে মুক্তি পাচ্ছেন না