শিরোনাম
বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সাতক্ষীরার তালায় কলেজ শিক্ষক ও তার উপর কন্যার হামলা, হাসপাতালে ছুটে গেলেন হাবিব

প্রকাশিত:সোমবার ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদার দাবিতে কলেজ শিক্ষক ও তার শিশু কন্যার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডলের শিশু কন্যা নাতাশা মণ্ডলও (৫) আহত হয়েছেন।ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতে হয়। সোমবার সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পথে কৃষ্ণনগর ব্রিজে পৌঁছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার চাঁদা দাবি করে তার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে।তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সজীব সরদার লোহার রড দিয়ে তার মেয়ের মাথায় আঘাত করে। এতে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এরপর সজীব তাকে হাত-পায়ে মারধর করে। সঙ্গে টাকা না থাকায় পাশের দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ধার করে এক হাজার টাকা দিলে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অভিযুক্ত সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজির অভিযোগ রয়েছে। তার ভয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুখ খুলতে সাহস পান না। এর আগেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার অভিযোগ রয়েছে।এদিকে, হিরন্ময়ের উপর হামলার খবর জানতে পেরে হামলাকারী যুবক সজীব সরদারকে দূর্গম বিলান এলাকা থেকে ধরে এনে পুলিশে খবর দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলাকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে বিএনপি।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্থ হিসেবে চিহ্নিত । তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে কলেজ শিক্ষক হিরন্মময় মন্ডলের উপর হামলার খবর শোনা মাত্রই তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রাথী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব । এসময় তিনি হিরন্ময় মন্ডলও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের সার্বিক খোঁজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।



আরও খবর




সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ