শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সাতক্ষীরায় মাদক-সন্ত্রাসমুক্ত মডেল জেলা গড়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

প্রকাশিত:বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমি কোনো চাওয়া-পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। যা কিছু অর্জন করেছি, তা গরিব ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করেছি। আমি দলকানা নই- সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি আব্দুল খালেক প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতি সহানুভূতি ও সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তিনি বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করে পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।সভায় সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। গত ১৭ মাস ধরে এখানে দায়িত্ব পালন করছি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি দাবি করেন, চুরির মূল কারণ মাদক এবং মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধও কমে আসবে। এ লক্ষ্যে সামাজিক আন্দোলনে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসন করা গেলে সদর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব।উন্মুক্ত আলোচনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান শিক্ষক জাতীয়করণ, প্রতিষ্ঠান ভবন উন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন ও ট্রেনলাইন স্থাপনের বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক আবু সাইদ বিশ্বাস অভিযোগ করেন, টিসিবির পণ্য রাতের আঁধারে বিক্রি হচ্ছে। ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও দপ্তরগুলোতে ঘুষবাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান মাওলানা হাবিবুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সমাজসেবা কার্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, শিশুপার্ক সংস্কার, উপজেলা কমপ্লেক্স উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং হলুদ সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, মাওলানা আব্দুন সবুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত আলোচনায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে জোরালো মতামত উঠে আসে।


আরও খবর




ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী