শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার কারিগরি সহায়তায় কৃষকের আয়বর্ধনমূলক কার্যক্রম (আইজিএ) কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলন-এর বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর-এর কারিগরি সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ ও কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।মেলায় ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে নিজস্ব জমিতে সুশীলনের সার্বিক সহযোগিতায় জলবদ্ধতা নিরসন, বসতঘরের ভিটা উঁচু করে চাষাবাদ, জৈব সার ব্যবহার এবং কেমিক্যালমুক্ত উৎপাদন পদ্ধতির বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়। মেলার স্টলগুলোতে কেমিক্যালমুক্ত শাকসবজি, হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগলসহ বিভিন্ন ধরনের কৃষি ও গৃহপালিত পশুপণ্য প্রদর্শিত হয়।সুশীলনের এ সি এফ প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু জৈব সার ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি, মৎস্য ও গবাদি পশু পালনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। Action Against Hunger (ACF)-এর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক কৃষককে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। এর ফলে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।মেলা চলাকালীন সুশীলন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলাকে ঘিরে এলাকার কৃষক-কৃষাণী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক লোকসমাগম লক্ষ্য করা যায়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তিনটি ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ