শিরোনাম
ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের শিক্ষাবৃত্তি প্রকল্পের শুভ উদ্বোধন ২০২৬ নাঙ্গলকোটের নাইয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি,শিক্ষার্থীদে মাঝে বৃক্ষ বিতরণ আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি গুরুদাসপুরের মশিন্দা আদালতের রায় উপেক্ষা করে জমিদখলের চেষ্টা,প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

প্রকাশিত:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

 ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামের আমিরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক বিয়ে, বিদেশে পাঠানোর কথা বলে অর্থ ও স্বর্ণালংকার নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের পর এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।  আদালতের নথি অনুযায়ী, ফুলবাড়ীয়া থানার সিআর নং-৬১৭/২৩ মামলায় অস্ত্রসহ দাঙ্গা, হত্যা চেষ্টা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সোহাগের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর সিআর নং-৩৩৪/১৪ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য রয়েছে।  অন্যদিকে রংপুরের কাউনিয়ার কগনিজেন্স আদালতে মামলা নং-১২০/২৬-এও তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুযোগ করে দেওয়ার কথা বলে ডাচ্-বাংলা ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরিমল চন্দ্র বর্মণ দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করেন।  ভুক্তভোগীদের নানা অভিযোগ, এর আগে সাদিয়া নামের এক নারী অভিযোগ করেন, সোহাগের সঙ্গে তার বিয়ে হলেও পরে তিনি জানতে পারেন, এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন তিনি। বিষয়টি বিয়ের আগে গোপন রাখা হয়েছিল বলে দাবি করেন সাদিয়া।  তার অভিযোগ, তার ছোট ভাই রিদওয়ান রিদুকে হাঙ্গেরিতে চাকরি দেওয়ার কথা বলে পাসপোর্ট ও ভিসা প্রসেসিংয়ের জন্য ৫০ হাজার টাকা এবং প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নেন সোহাগ। পরে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।  এ ছাড়া আরও কয়েকজনের অভিযোগ, প্রেমের সম্পর্ক ও বিদেশে পাঠানোর প্রলোভনের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।  অভিযোগগুলোর বিষয়ে সোহাগের বক্তব্য জানতে যোগাযোগ করেন সাংবাদিক আজিজুল ইসলাম। তার অভিযোগ, ‘আমিরুল ইসলাম সোহাগ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করা হয়। একই সঙ্গে বাড়ি ও কর্মস্থল থেকে তুলে নিয়ে মারধরের হুমকি দেওয়া হয়। পরে মেসেঞ্জারেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  এ ঘটনায় গত বুধবার (১৯ আগস্ট) নিরাপত্তা চেয়ে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ করেন সাংবাদিক আজিজুল ইসলাম।  এ বিষয়ে স্থানীয় সাংবাদিক আজিজুল ইসলাম  গত ৩১ আগস্টে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি বরাবর একটি লিখিত অভিযোগ পাঠান। পরে অভিযোগটি পিবিআই সদর দপ্তর থেকে ময়মনসিংহ পিবিআইয়ে পাঠানো হয়েছে বলে তাকে জানানো হয়। তবে পিবিআইয়ে পাঠানো অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কী ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।  অভিযোগগুলোর বিষয়ে আমিরুল ইসলাম সোহাগের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, আমিরুল ইসলাম সোহাগের মা আয়েশা আক্তার লিপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি তোমার যা খরচ লাগে দিমু, ভাইরাল কইরো না।” তবে টাকা নিতে অস্বীকৃতি জানালে তিনি প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, "ওর দুইডা হাত ভাঙ্গবো, ঠেং ভাঙ্গবো, যেন কলম না ধরতে পারে এই ব্যাবস্থা করবো"


আরও খবর




ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির

উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো

গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মঞ্জুরুল করিম রনি এমপি

গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ড এলাকায় রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ, অবরুদ্ধ এলাকাবাসী

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান


এই সম্পর্কিত আরও খবর

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু