শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার বিচারে প্রস্তুত হচ্ছে ট্রাইব্যুনাল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে রূপ নেয় এক দফায়। সেই আন্দোলন ঠেকাতে সর্বোচ্চ শক্তি ব্যয় করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পুরো এই আন্দোলনে হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশির ভাগ মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে। আর এসব হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয় এবং দীর্ঘ হয় লাশের মিছিল।


ছাত্র-জনতার এই আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। টানা চার মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় দুশো মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩১টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে শেখ হাসিনার গঠন করা আদালতেই তার বিচারের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।


ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের কাজ অনেকটা এগিয়ে গেছে। যে আদালতে বিচারকাজ পরিচালিত হবে সেই আদালতের অবকাঠামোর কিছু কাজ বাকি আছে। সেই কাজ এখন চলছে পুরোদমে। শিগগির আদালত প্রস্তুত হলে শুরু হবে গণহত্যার বিচারকাজ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিচারকাজ শুরু হলে আদালতের নির্দেশ পেলে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


ট্রাইব্যুনাল ভবন মেরামতের কাজ চলছে



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবস্থিত সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের পুরাতন বিল্ডিংয়ে। এই ভবনটি অনেক পুরনো। বৃষ্টি হলে এজলাসে পানি পড়ে। কয়েকবার জোড়াতালি দিয়েও সে পানি পড়া বন্ধ করা যায়নি। পরবর্তী সময়ে বিচারকাজ পরিচালনার জন্য নির্মাণ করা হয় টিনশেট ঘর।


সেই বিল্ডিং মেরামতে নজর দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সেখানে পরিদর্শন করেছেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী। আগামী ৩/৪ মাসের মধ্যে এই বিল্ডিংয়ের কাজ শেষ করা যাবে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।


ওইদিন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতিসহ একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ভবনসহ বিভিন্ন স্থাপনা তাদের ঘুরে দেখান।


পরে প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার সাংবাদিকদের বলেন, এখন এটিকে (ভবন) ব্যবহার উপযোগী করতে হবে। ব্যবহার উপযোগী করতে গেলে যা যা করণীয়, তাই করা হবে। তিনি বলেন, আশা করছি খুব দ্রুতই, তিন থেকে চার মাসের মধ্যে করা সম্ভব হবে। পুরো ভবন এবং আনুষঙ্গিক টিনশেডে যে কাঠামো আছে, পুরোটাই ঠিক করে দেওয়া হবে।



এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এখানে বিচারকার্য পরিচালনার জন্য এজলাসসহ আনুষঙ্গিক যেসব সুবিধা দরকার, সেটি এই ভবনে আগে থেকে করা ছিল। অতি প্রাচীন হওয়ার কারণে এর বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কারণে একটা সময়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।


বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জানানো হয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলীসহ তাদের টিমকে বুধবার ডেকে এই কোর্ট রুম, এ ভবনটাকে ব্যবহার উপযোগী করতে যত দ্রুত সম্ভব কাজ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পূর্ত মন্ত্রণালয়ের পুরো টিম বৃহস্পতিবার এসে দেখেছে।


ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ৩১ অভিযোগ


এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দেশব্যাপী হত্যা ও গণহত্যার অভিযোগ এনে মামলা হয়েছে ১৯১টি। এর মধ্যে হত্যা মামলা ১৭০টি। শুধু তিনিই নন, এসব মামলার আসামি হয়েছেন তার দলের অনেক শীর্ষ নেতারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর, বাকিগুলো দাখিল করা হয়েছে তদন্ত সংস্থায়।


শেখ হাসিনাসহ গণহত্যায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে বিচারকাজ দ্রুত করার জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। বাকি চারজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।


গত ৮ সেপ্টেম্বর সকালে তারা যোগদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।


এ সময় তিনি জানান, বিশ্বের যেকোনো দেশের আইনজীবী এই মামলার আসামিদের পক্ষে উকালতি পারবেন। বিচারের স্বচ্ছতার প্রশ্নে এমন সিদ্ধান্ত বলে জানান এই আইনজীবী।


বিচার প্রক্রিয়া শুরু প্রসঙ্গে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম সুলতান মাহমুদ বলেন, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করতে সময় লাগবে। কারণ ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি এখনো। অবকাঠামোগত সমস্যা আছে। পুরোনো ভবনে বিচার কাজ করা কঠিন। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজেই সব কিছুই আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন।



এই আইনজীবী বলেন, বিচার কাজ শুরু করতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন টিমে আরও আইনজীবী দরকার। এসব কমপ্লিট হলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু করা যাবে।


এখন পর্যন্ত যেসব কাজ হয়েছে এই ট্রাইব্যুনালে


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩-এর ৮ (১) ধারা মতে, ২০১০ সালের ২৫ মার্চ তদন্ত সংস্থা গঠিত হয়। ২০১১ সাল ও সর্বশেষ ২০২৩ সালে পুনর্গঠিত তদন্ত সংস্থা তদন্ত কাজ পরিচালনা করে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত।


ওইদিন পর্যন্ত ৮৮টি মামলায় ৩২৫ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে ৫২টি মামলায় ১৩৮ জনের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন হয়েছে। ৯৩ জনের বিরুদ্ধে প্রাণদণ্ডাদেশ, ৩৬ জনের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং ছয়জনের ২০ বছরের সাজা দেওয়া হয়। দুজন খালাস এবং একজনের আদেশে নিষ্পত্তি হয়েছে। ছয়জনের প্রাণদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।


২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার।


১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ২০০৯ সালে সংসদ অধিবেশনে ‘যুদ্ধাপরাধীদের বিচার করার’ বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাস হয়। তবে ২০১০ সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি।


পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি ও গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমেই ২০১০ সালে ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।


আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী