শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

শেরপুরে বন্য হাতির আক্রমণে বাড়ছে মৃতের সংখ্যা ; সন্ধ্যা নামলেই আতংক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ২১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

ভারতীয় সীমান্তবর্তী শেরপুর জেলায় পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত ১০ বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে হাতির আবাসস্থল ও খাদ্য কমে যাওয়া এবং সীমান্তে কাঁটাতারের বেঁড়া নির্মাণের ফলে প্রায় ১০০ থেকে ১২০ টি বন্য হাতি বর্তমানে স্থায়ী ভাবে কয়েক টি দলে বিভক্ত হয়ে সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি বনে অবস্থান করছে। কিন্তু বাংলাদেশ অংশে পাহাড়ি প্রাকৃতিক খাদ্যের অভাব ও বনভূমি কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায়শ লোকালয় ও মানুষের বাগান এবং ফসলের মাঠে আক্রমণ করছে। এতে করে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করছে বলে বিভিন্ন গবেষণা সূত্রে জানা গেছে। তবে ময়মনসিংহ বন বিভাগের দাবি সতর্কতা ও প্রচার প্রচারণা চালানো সত্বেও পাহাড়ি এলাকার বাসিন্দারা জীবিকার তাগিদে হাতির চলাচল স্থান বা হাতির বসবাসের কাছে গেলে তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। 

গত ২০ মে রাতে মাত্র ১ ঘন্টার ব্যবধানে ঝিনাইগাতীর গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে আজিজুর রহমান আকাশ এবং বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে এফিলিস হাতির আক্রমণে মৃত্যু বরণ করায় মানুষ ও হাতির দ্বন্দ্বের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের ভাবিয়ে তুলছে। 

হাতির আক্রমণে মৃত আজিজুর রহমানের শ্যালক দুলাল মন্ডল বলেন, এ অঞ্চলে মানুষ ও হাতির দ্বন্দ্ব ২৫ থেকে ৩০ বছর ধরে চলে আসছে। প্রায় ৮০ থেকে ৯০ টি হাতি পাঁচটি দলে ভাগ হয়ে মানুষের বাড়িঘর, ক্ষেত ফসল ও মানুষের উপর হামলা চালায়। আমার বোন জামাই রাতে বাগান পাহারা দিতে গেলে বন্য হাতির দল তাকে পিষ্ট করে মেরে ফেলে। এর ঘন্টা খানেক বাদে আরেক গারো নৃগোষ্ঠীর একজনকেও ছিন্নভিন্ন করে মেরে ফেলে। তার পুরো মরদেহের খোঁজ পাওয়া যায় নি। এখন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে আমরা আর সীমান্তে বসবাসই করতে পারবো না। আমরা সরকারের কাছে দাবি জানাই, হাতিকে সরকার হাতির জায়গায় রাখুক। তাদের জন্য অভয়ারণ্য  সৃষ্টি করুক যাতে হাতি আক্রমনাত্মক হয়ে লোকালয়ে এসে আর হামলা না করতে পারে। 


এছাড়া তিনি আরও দাবি করেন, হাতি তাড়াতে সরকার যে বরাদ্দ দেয় তা বন বিভাগ সঠিক ভাবে ব্যবহার করে না। বর্তমান সরকার যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সে দাবি করেন তিনি। 

হাতির আক্রমণে মানুষের মৃত্যু নিয়ে কথা হয় ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতীর চেয়ারম্যান মি. নবেশ খকসির সাথে। তিনি বলেন, বন্য হাতির দল বেপরোয়া ভাবে আমাদের জনতার উপর আক্রমণ ও ফসল ক্ষতি করছে। এটা এখন আমাদের চিন্তার বিষয় হয়ে গেছে। এর আগেও হাতি তাড়াতে গিয়েও হাতির পায়ে পিষ্ট হয়ে অনেকে মারা গেছে। আমরা শুনেছি হাতির অভয়ারণ্য তৈরি করা হয়েছে। কিন্তু কোথায় সেটা। হাতির খাবার না থাকায় তারা জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে চলে আসে। আর মানুষের উপর আক্রমণ চালায়। আমরা সরকারের কাছে অনুরোধ করবো অতি শীঘ্র সরকার যেন হাতির অভয়ারণ্য তৈরি করে। এবং যারা হাতির আক্রমণে মারা গেছে তাদের যথার্থ ক্ষতিপূরণের ব্যবস্থা করে। যাতে করে মৃতের পরিবার চলতে পারে। 

পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর শেরপুর জেলার সাধারণ সম্পাদক মারুফুর রহমান জানান,হাতি মানুষ দ্বন্দ্বে আমরা দীর্ঘদিন যাবৎ হাতি ও মানুষের দ্বন্দ্ব নিয়ে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকলেও তা কার্যত ফলপ্রসূ হয়নি। যে কারণে মাঝেমধ্যেই ভারতের সীমান্তে  হাতি ও মানুষ মারা যাচ্ছে। এ ব্যাপারে সরকার গুরুত্ব সহকারে কমিটি গঠন করে কার্যকরী ভূমিকা পালন করা অতিব জরুরী হয়ে পড়েছে। তা না হলে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন হবে না।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক বলেন, এখানে প্রায় দীর্ঘ দিন যাবৎ হাতির দল অবস্থান করছে। আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ইআরটি সদস্যবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে নিয়মিত টহল দিচ্ছি। উপজেলা প্রশাসন ও বনবিভাগ মিলে মশাল জ্বালানোর জন্য তেল বিতরণ করছি। এরপরও ধান খেত না থাকায় হাতি মাঝে মাঝে লোকালয়ে চলে যায়। আমরা হাতি সুরক্ষা দলের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি যাতে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে এবং হাতির পাল আসলে তাদেরকে বনের দিকে ফিরে যেতে বাধ্য করে। এরপরও প্রাণহানি ঘটনা খুবই দুঃখজনক। যারা মারা গেছেন তাদের পরিবার আবেদন করা মাত্রই যাতে যথাযথ ক্ষতিপূরণ পান সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বন কর্মকর্তা আরো বলেন, ভারতীয় হাতির দল ওপার থেকে গুলি ও বিভিন্ন অস্ত্রের আঘাত খেয়ে বাংলাদেশে চলে আসছে। তারা কাটাতারের বেড়া নির্মাণ করে হাতির চলাচল ব্যাহত করছে। এছাড়া ভারতীয় কৃষকরাও তাদের ফসল বাঁচাতে হাতির সাথে প্রতিকূল আচরণ করছে। 


আরও খবর




দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু