
শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌর শহরের দক্ষিণ নবীনগর পানাইতাপাড়া এলাকা থেকে পারভেজ আহমেদ (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার (০১ আগস্ট) সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারভেজ আহমেদ পৌর শহরের দক্ষিণ নবীনগর পানাইতাপাড়া এলাকার সাদেক আলী ও মমতাজ বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় নবীনগর ধানসিঁড়ি পাবলিক স্কুলের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয় পারভেজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মমতাজ বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ পারভেজের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



























