
স্টাফ রিপোর্টার
নতুন দায়িত্বের শুরুতেই শুভেচ্ছার ফুলে উষ্ণ অভ্যর্থনা পেলেন সুনামগঞ্জের তাহিরপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী।সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন তাহিরপুর বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষকরা।এ সময় তাঁরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ফারজানা তানিয়া,সহকারী শিক্ষক ফারহানা আক্তার,সুমনা আক্তার সামিরা ও হাবিবা বেগম উপস্থিত ছিলেন।তাঁরা নবাগত ইউএনওর সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম,শিক্ষার পরিবেশ ও বিভিন্ন বিষয়ে সৌজন্য আলোচনা করেন।
এ সময় শিক্ষকরা আশা প্রকাশ করেন,উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
নবাগত ইউএনও মিজ্ রিপামনি দেবীও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।উল্লেখ্য,তাহিরপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল উপজেলা প্রশাসন ও বিয়াম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।




























