শিরোনাম
নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

সীমান্তে কাঁটাতারের সিদ্ধান্তে বাড়ছে ঢাকা-কলকাতা সম্পর্কের উদ্বেগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ধর্মীয় বিদ্বেষ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করে, ভোটের আগে থেকেই আলোচনায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে তাঁর নেতিবাচক মনোভাবের কারণে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। ক্ষমতায় এসেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন উদ্বেগ।


ধর্মীয় বিদ্বেষ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করে, ভোটের আগে থেকেই আলোচনায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে তাঁর নেতিবাচক মনোভাবের কারণে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। এ ছাড়া সীমান্তে যে অংশে কাঁটাতারের বেড়া নেই, বিজেপি ক্ষমতায় এসেই সে অংশে বেড়া নির্মাণের সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন উদ্বেগ।


পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ২ হাজার ২১৬ কিলোমিটারের, যা ভারতের যেকোনো প্রতিবেশী দেশের চেয়ে দীর্ঘ স্থল সীমান্ত। ভাষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে দুই দেশের নাগরিকদের যোগাযোগ নিবিড়। তবে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথমবার বিজেপি সরকার আসায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 


বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতিবাচক মনোভাবের কারণে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। 


আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, ‘আমরা তো চাইবোই যে ভারতের সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে। এখন ভারতকেও তো সেই চাওয়াটা চাইতে হবে। প্রতিবেশীদের সঙ্গে ভারতের অস্থিতিশীল সম্পর্ক তৈরি করা ঠিক নয়।’


বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় বসার ৩ মাসের মাথায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলো নতুন সরকার। দুই দেশের স্বার্থেই সম্পর্ক উন্নয়নের তাগিদ সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের। 


সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো আশু পদক্ষেপ কিংবা আশু উদ্যোগ বাংলাদেশর সরকারের তরফ থেকে দেখিনি। যা হচ্ছে তা হলো সচরাচর গতিতে হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফাস্ট–হলো এই সরকারের নীতি। কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা বা উদ্যোগ দেখা যাচ্ছে না।’  


তবে কোনোভাবেই সাম্প্রদায়িকতার প্রভাব যেন দুই দেশের মধ্যে না পড়ে সে বিষয় গুরুত্ব দেওয়ার আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। 


নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‘যারা সিভিল সোসাইটির নেতৃত্ব দিচ্ছেন, তাদের উচিত এগুলো থেকে সাবধান হওয়া। সেখানে (পশ্চিমবঙ্গে) বড় ধরনের কোনো গোলযোগ হলে সেটার ইমপ্যাক্ট বাংলাদেশে পড়বে। সুতরাং সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’



বিশ্লেষকেরা বলছেন, সম্পর্ক উন্নয়নে ভারতের সহযোগিতা ও বাংলাদেশের কার্যকর ভূমিকা গুরুত্ব রাখবে আগামীর পথচলায়। 


আরও খবর




কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা