শিরোনাম
শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মর/দেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা 

‎

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র সীমিত জনবল ও যানবাহন নিয়েই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল, অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করছেন তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

‎

‎বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সবুর জানান, এ তদন্ত কেন্দ্রে কোনো মামলা রেকর্ড হয় না। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

‎

‎তিনি জানান, বর্তমানে তদন্ত কেন্দ্রটিতে দুইজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৬ জন কনস্টেবল কর্মরত রয়েছেন। তবে এলাকার পরিধি ও দায়িত্বের তুলনায় জনবল আরও প্রয়োজন। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করা হলে টহল ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

‎

‎যানবাহন সংকটের বিষয়ে ওসি আব্দুস সবুর বলেন, বর্তমানে একটি মাত্র জিপ গাড়ি দিয়ে তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ গাড়ি দিয়ে রাত্রীকালীন টহলসহ বিভিন্ন দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বিস্তৃত এলাকায় একসঙ্গে নজরদারি ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে অতিরিক্ত যানবাহনের প্রয়োজন রয়েছে।

‎

‎তিনি আরও জানান, রাত ৮টা থেকে ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা, সাদুল্লাপুর-বামনডাঙ্গা এবং রংপুর-বামনডাঙ্গা সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা টহল ও নজরদারি চালিয়ে থাকেন। এসব সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।

‎

‎এ ছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎

‎সীমিত জনবল ও একটি মাত্র জিপ গাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করাসহ নিয়মিত দায়িত্ব পালন করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও অতিরিক্ত যানবাহন বরাদ্দ দেওয়া হলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের টহল কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎

‎আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

‎


আরও খবর




সড়কের পাশে একাধিক স-মিল, দুই ধারে কাঠের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ; যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

তালায় গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

নন্দীগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে আগুন, পুড়ল খড়ের গাদা

শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মর/দেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী