শিরোনাম
রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বের কোথাও ব্যর্থ হতে পারে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, শিক্ষার্থীদের কোনো আন্দোলন বিশ্বের কোথাও কখনও ব্যর্থ হতে পারে না। আমি মনে করি শিক্ষার্থীদের এই আন্দোলনও ব্যর্থ হবে না। এই জেনারেশনকে ‘জেড জেনারেশন’ বলা হয়। এরা স্ট্রেট ফরওয়ার্ড, এদেরকে সহজ কথা বলতে হবে, এদের আদালত দেখিয়ে লাভ নেই। 



আজ (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রোবায়েত ফেরদৌস বলেন, ’৬৯ এর গণঅভ্যুত্থানে ৬১ জন মানুষ মারা গেছে। আর ২০২৪ সালের অভ্যুত্থানে ৬৯-এর গণঅভ্যুত্থানের চেয়ে চার গুণ বেশি মানুষ মারা গেছে। গণঅভ্যুত্থান কাকে বলে, যেখানে সকল শ্রেণির পেশার মানুষরা যে আন্দোলনে আসে। এই আন্দোলনে শিশু এসেছে, নারী এসেছে, সাংবাদিক এসেছে, শিক্ষক এসেছে, আইনজীবী এসেছে চিকিৎসক এসেছে, এমন কোনো পেশার মানুষ নেই যারা এই আন্দোলনে আসেনি, অথবা সমর্থন জানায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়ে গেছে, সেই রেশ এখনও চলছে, আর এর মাধ্যমে বর্তমান সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। 



তিনি বলেন, শ্রীলঙ্কায় যে অভ্যুত্থান হয়েছিল ৬০ জন মানুষ মারা গিয়েছিল, পাকিস্তানের ইমরান খানের সময় যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে ১২ জন মানুষ মারা গেছিল, বেলারুশে যে আন্দোলন সেখানে এক ডজন মানুষ মারা গেছে। অথচ আমাদের দেশে নাগরিকদের মারার জন্য আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন। ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে, নারীকে মারা হয়েছে, সাংবাদিক মারা হয়েছে। 


এই অধ্যাপক বলেন, ৬ জন সমন্বয়কে ডিবি নিয়ে গেছে, তাদের পরিবারের যে ট্রমা তা বলে বোঝাবার নয়। এ ছাড়া গুজব ছড়ানোর কথা বারবার বলা হচ্ছে। যত বেশি ইন্টারনেট বন্ধ করবেন তত বেশি গুজব ছড়াবে চারিদিকে। শুধু পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে কোনো সরকার টিকতে পারে না। এই যে দেয়াল লিখন, ছাত্রদের চিৎকার, এ বিষয়গুলো গুরুত্বের সাথে সরকারকে উপলব্ধি করতে হবে। 


ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার দলের লোকেরাই তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। মত বিনিময় নামে নেতাদের ডেকে মত বিনিময় করেন না। তাদের কথা শোনেন না। সেজন্যই তার দলের নেতারা তাকে গতকাল বলেছে ভুয়া ভুয়া। তার মানে কি? আপনি আপনার নিজের দলের লোকজনের সঙ্গে সংলাপে যেতে পারেন না। আপনি তাহলে কিভাবে বিরোধীপক্ষের সঙ্গে সংলাপ করবেন? ছাত্রদের যেসব দাবি তাদের সাথে তাহলে কিভাবে সংলাপ করবেন? অথচ রাষ্ট্রবিজ্ঞানের বই খুলে দেখেন, সেখানে প্রথম কথায় লেখা আছে গভর্নমেন্ট বাই ডিসকাশন। অর্থাৎ সরকারের কাজ হচ্ছে আলোচনা করা, আলোচনা করা, আলোচনা করা। আপনি নিজ দলের লোকদের কাছেই সংলাপ শোনেন না, তাহলে অন্য মানুষের দাবি সংলাপ কিভাবে আপনি শুনবেন?


আরও খবর




রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা