শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

সিপিবিতে অস্থিরতা, গায়ে মাখছে না হাইকমান্ড!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারবিরোধী আন্দোলনের প্রশ্নে অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি)। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিনে দিনে প্রকট হচ্ছে। দলে একটি পক্ষের বিদ্রোহ করার আশঙ্কাও দেখা দিয়েছে। এ নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ দলটির নেতারা। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈঠক ডাকা হয়েছে। সেখানে অস্থিরতা থামানো না গেল কেউ কেউ মুখ খুলতে পারেন।


অবশ্য দায়িত্বশীলরা বলেছেন, দলের মধ্যে রাজনৈতিক কোনো প্রশ্নে দ্বিমত নেই। ঐক্যমতের ভিত্তিতেই পার্টির কার্যক্রম চলছে।



সিপিবি সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের মূল্যায়ন প্রশ্নে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে বিভক্তি চূড়ান্ত রূপ ধারণ করেছে। গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর গত ১০ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভা সিদ্ধান্তহীনভাবে শেষ হয়। পরবর্তীতে ২৯ আগস্ট আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নেতৃত্বের পদত্যাগ ও বিশেষ কংগ্রেস আহ্বানের আল্টিমেটামের মুখে ওই সভা বাতিল করে দলের প্রেসিডিয়াম কমিটি। এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির সভা রয়েছে। এই সভাতেও দ্বন্দ্ব নিরসনের প্রশ্নে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন দলটির কেউ কেউ।



নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার পতনের আন্দোলনকে একটি চরম প্রতিক্রিয়াশীল ক্যু দেখাতে চায় কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা। অন্যদিকে কেন্দ্রীয় কমিটিতে একটা অংশ জুলাই গণঅভ্যুত্থানে জনতার আকাঙক্ষাগুলো, বিশেষত গণতান্ত্রিক দেশ ও সমাজ নির্মাণের প্রত্যাশাকে কেন্দ্রে রেখে রাজনৈতিক সংগ্রামে এগিয়ে যেতে চায়। মূলতঃ এই নিয়েই পার্টিতে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা যেকোনো সময় বিদ্রোহে রূপ নিতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।


জানা গেছে, বড় একটা অংশের নেতৃত্বে দিচ্ছেন সিপিবি সভাপতি মো. শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অর্থনীতিবিদ এমএম আকাশ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ প্রমুখ। দলের ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে ২৭ জন এ অংশে রয়েছেন।




অপরদিকে সাজ্জাদ জহির চন্দন, ক্বাফী রতন, জলি তালুকদারসহ ২১ জন ‘বিদ্রোহী’ পক্ষ নিয়েছে। তবে দলের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ‘বিদ্রোহী’ পক্ষে সমর্থক দিচ্ছেন বলে অভিযোগ আছে।


অভিযোগ আছে, জুলাই গণঅভ্যুত্থানের লড়াই-সংগ্রামে সিপিবির নেতা-কর্মীরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বাত্মক ভূমিকা পালন করলেও কেন্দ্রীয় নেতৃত্ব মূলত নিস্ক্রিয় ও বিরোধী ভূমিকা পালন করে। গত ২৬ জুলাই সকালে ঢাকায় কারফিউ ভেঙে প্রথম যে গানের মিছিল কিংবা ২ আগস্টের ‘দ্রোহ যাত্রা’ যেখানে প্রথম সরকার পতনের এক দফা ঘোষিত হয়েছিল। গণঅভ্যুত্থান কর্মসূচিতে সিপিবির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করলেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী ভূমিকায় ছিলেন। তারা সরকারের ‘লাইনেই’ ছিলেন।


সূত্র জানায়, সিপিবির অভ্যন্তরে প্রেসিডিয়ামের পদত্যাগের দাবি উঠেছে। গণঅভ্যুত্থানে কৌশলে পতিত স্বৈরাচারের পক্ষ নেওয়া, গণহত্যার নৈতিক সমর্থন দেওয়া, দলের মুখপত্র সাপ্তাহিক একতায় বিশেষ সংস্থার প্রতিবেদন প্রকাশ করা, দলকে বিভক্ত ও নিষ্ক্রিয় রাখা, আন্দোলনের কার্যক্রমে বাধা দেওয়া ইত্যাদি গণবিরোধী কাজের দায়ে নেতৃত্বের পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।



একইসঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দলের নীতিগত দলিলসমূহ সমসাময়িককরণের জন্য গঠনতন্ত্রের ১৫ (২) অনুচ্ছেদ অনুসারে দ্রুততম সময়ে বিশেষ কংগ্রেস আহ্বানের জন্য নেতৃত্বের ওপর তৃণমূল থেকে কঠোর চাপ দেওয়া হয়েছে।


২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ কংগ্রেসে নেতৃত্ব নির্বাচনে এক ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সিপিবির বর্তমান নেতৃত্ব। সেই সংখ্যাগরিষ্ঠতার বলে একক কর্তৃত্বে তারা দল পরিচালনা করছেন বলে অভিযোগ আছে একটা অংশের।


অভিযোগকারীরা বলছেন, সিপিবিকে বিভক্ত ও স্থবির করে রাখা, রাজনৈতিক পদক্ষেপ গ্রহণে নানা বাধা সৃষ্টি, গণসংগঠনসমূহ বিভক্ত করার মাধ্যমে শক্তিক্ষয় ইত্যাদির মাধ্যমে ‘ডোন্ট ডিস্টার্ব হাসিনা’ বাস্তবায়ন করতে গিয়ে বর্তমান নেতৃত্ব দেশ ও রাজনীতির চরম ক্ষতি করেছে।


দলের মধ্যে অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে জানতে চাইলে চাইলে সিপিবি সভাপতি মো. শাহ্ আলম গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে কথা বলার দরকার নেই। আমি ব্যক্তি হিসেবে কিছুই বলতে পারব না।’ 



সিপিবির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে বলেন, আমরা এক যুগ ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি। ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল’ এই স্লোগান নিয়ে আমরা এক যুগ ধরে আন্দোলন করছি। আমরা একটা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি। আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প ক্ষমতায়নের কথা বলছি।


এক প্রশ্নে জবাবে রুহিন হোসেন বলেন, দলের মধ্যে কোনো সংকট নেই। আমাদের মধ্যে ছোট-খাট দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু রাজনৈতিক প্রশ্নে কোনো দ্বিমত নেই। ঐক্যমতের ভিত্তিতেই পার্টি কার্যক্রম চলছে। 


আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ‘জাতীয় পরিষদ’ সভায় অনুষ্ঠিত হবে বলে পার্টির পক্ষে থেকে জানানো হয়েছে।


আরও খবর




কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন