শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শিশুদের রোগে ধরন পাল্টেছে অকেজো অ্যান্টিবায়োটিক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে শিশু দুই বোনের মৃত্যুর কারণ এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বাবা-মাসহ মৃত শিশুদের রোগের নমুনা সংগ্রহ করা হলেও রোগ নির্ণয়ে এখনো ১০ থেকে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় নতুন ভাইরাস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। এজন্য চিকিৎসকদের সতর্কতার সঙ্গে রোগীদের পর্যবেক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে।


গত ১৩ ও ১৭ ফেব্রুয়ারি দুই বোনের মৃত্যুর পর অজানা ভাইরাস নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে জানা যাচ্ছে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শিশুদের জন্য নির্ধারিত শয্যার বিপরীতে তিনগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দেশের অনেক অ্যান্টিবায়োটিক রোগীদের ওপর কাজ করছে না। এ ছাড়া সামান্য জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়ছে।


রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, শীত বা গ্রীষ্মে


শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকে। শীতের সময় শ্বাসযন্ত্রে প্রদাহ, নিউমোনিয়া, টাইফয়েড, হাঁপানি, ডায়রিয়া ও জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও একই চিত্র। হাসপাতালে নির্ধারিত তিনটি শিশু ওয়ার্ডে ১৫০টি শয্যা রয়েছে। যার বিপরীতে ভর্তি শিশু রোগী প্রায় ৫০০।


হাসপাতালের ১০ নম্বর শিশু ওয়ার্ডে ৩৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২০০ জনের বেশি। এ ছাড়া ১ হাজার ২০০ শয্যার এই হাসপাতালটির ৬০টি ওয়ার্ডে গড়ে রোগী ভর্তি থাকছে ২ হাজারের বেশি। প্রতিদিন গড়ে যে সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তার দ্বিগুণ আবার এই হাসপাতালে ভর্তি হচ্ছে।


পুরনো ভাইরাস-ব্যাকটেরিয়াগুলো রূপ বদল করার কারণে রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন রামেক হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন। অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘কিছু কিছু অ্যান্টিবায়োটিক একেবারে কাজ করছে না। একটা অ্যান্টিবায়োটিক যখন ড্রাগ রেজিটেন্স হয়ে পড়ছে, তখন হায়ার অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। আমাদের হাতে অ্যান্টিবায়োটিকের সংখ্যাও সীমিত। এসব আমাদের মতো চিকিৎসকদের ভাবিয়ে তুলছে।’


শিশু দুই বোনের মৃত্যুর কারণ শনাক্ত করা জরুরি বলে মনে করেন রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। তিনি বলেন, পুরনো ভাইরাসে তাদের মারা যাওয়ার কারণ হতে পারে না। তা ছাড়া এটা যদি ছোঁয়াচে হয়, তবে তা হবে আরও দুশ্চিন্তার কারণ।


রোগের ধরন বদলে যাওয়ার কথা জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. নওশাদ আলী। তিনি বলেন, রোগের প্যাটার্ন বদলাচ্ছে। আক্রান্তকারী জীবাণুও পরিবর্তন হচ্ছে। করোনা, ডেঙ্গু ও নিপা- এগুলো ভাইরাসজনিত রোগ। সম্প্রতি দুই শিশু মারা গেছে। আমরা ভেবেছিলাম তারা নিপা ভাইরাসে মারা গেছে। পরে দেখা গেল নিপা নয়। এটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। একটা রোগের প্যাটার্ন জানা থাকলে আমাদের চিকিৎসা দিতে সুবিধা হয়। এখন যে কোনো জ্বর হলে সতর্ক হতে হবে। এখন তো সামান্য জ্বর-সর্দি বা খিঁচুনি নিয়ে শিশুরা ভর্তি হলেও আমরা চিকিৎসকরাও ভয় পেয়ে যাচ্ছি। সতর্কতার সঙ্গে রোগীকে চিকিৎসা দিচ্ছি। এমন কেস হতে থাকলে আমাদের পৃথক প্রস্তুতি নিতে হবে। এর জন্য অবশ্যই পৃথক গবেষণা করতে হবে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ