শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

সখীপুরে বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মীর পদত্যাগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আবু রায়হান, স্টাফ রিপোর্টার


বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বাসাইল সখীপুরের  বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসন, দলীয় কোন্দল সৃষ্টি , মুক্তিযোদ্ধাকে অবমাননা সহ বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ করেছেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসেদ মাস্টার সহ উপজেলা বিএনপি'র নয় নেতাকর্মী। 


উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু ২৫ নভেম্বর নিজ ফেসবুক আইডিতে পদত্যাগ পত্র প্রকাশ করেন এবং সেই সাথে পদত্যাগের ঘোষণা দেন।    


শাহজাহান সাজুর প্রধান অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি তিনি নিজের মর্যাদার প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন। এছাড়া তার অভিযোগ, অ্যাডভোকেট আযম খান সখীপুরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসন করে একটি পৃথক বলয় গড়ে তুলছেন।


তিনি তার ফেসবুক আইডিতে লিখেন “সখিপুরে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খানের আওয়ামী পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ভাষায় কথা বলার প্রতিবাদ স্বরূপ, আমি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু দলীয় সর্বপ্রকার পদ-পদবী থেকে পদত্যাগ করিলাম।”


স্বাক্ষরিত চিঠিতে তিনি উল্লেখ করেন যে, ২৫ নভেম্বর ২০২৫ থেকে তিনি দলের সকল পদ-পদবী থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে মন্তব্য করেন।


এর আগে কিছুদিন আগেই তাকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। 


এছাড়া গত সোমবার দিবাগত রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসেদ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম বাদল  গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া এবং  মঙ্গলবার গজারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল আউয়াল, সদস্য সচিব মোঃ বিপ্লব, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান তাদের পদত্যাগ পত্র ফেসবুকে প্রকাশ করেন। 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাময়িক অব্যাহতির পর থেকেই সাজু ক্ষুব্ধ ছিলেন। অবশেষে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করায়, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সখীপুর বিএনপির রাজনীতিতে নতুন অস্থিরতা, বিভাজন ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।



আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ