শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক,দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎ শাহিন মিয়া অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩৬ নং উত্তর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


‎ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিদ্যালয়ের এক শিক্ষার্থী শান্তনা আক্তার (৪র্থ শ্রেণি), পিতা আসাদুল্লাহ মিয়া, স্কুলের নিচতলায় এক হকারের কাছ থেকে বেলপুরি কিনে দ্বিতীয় তলায় ওঠার সময় প্রধান শিক্ষক তাকে নিচতলার একটি অন্ধকার স্থানে নিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করেন এবং জোরপূর্বক অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। মেয়েটি চিৎকার করলে সে আত্মরক্ষা করে দ্রুত বাসায় ফিরে বিষয়টি তার মাকে জানায়।


‎পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষক ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।


‎অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে বদলি করানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি দাবি করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল আহমেদ তাকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন—তিনি বদলি হলে অভিযোগ প্রত্যাহার করা হবে।


‎তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক মোঃ কামাল আহমেদ। তিনি বলেন, “প্রধান শিক্ষক আমার আত্মীয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।”


‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন